এদেশে প্রফেশনাল তৈরী হয় না। নেতা তৈরী হয়। অদক্ষ শ্রমিক তৈরী হয়। এক জন ভালো ডাক্তার তৈরী হয় না। রোগীরা ভারতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে সুস্থ হয়ে আসে। আমােদের এমবিবিএস গণ শ্লোগন দেন। ছুরি, চাকু, আর বন্দুক নিয়ে মিছিল করেন। পড়াশোনা করেন না। নকল করে সার্টিফিকেট বাগিয়ে ডাক্তার বনে যান। প্রশ্নপত্র ফাস করে পাস করেন। কোটার বিসিএস দিয়ে চাকরিও পেয়ে যান। ৪৬ সেকেন্ডে রোগী দেখে প্যারাসিটামল ৩ বেলা প্রেসক্রিপশনও দেন।
আসল কাজ হয় না। মানুষ ধুকে ধুকে মরে। যাদের টাকা আছে তার সিংগাপুর- ব্যাংকক গিয়ে চিকিৎসা করান। কেউ বা যান ভারতে।
প্রতি বছর লাখ লাখ লোক চিকিৎসার জন্য ভারতে চলে যাচ্ছেন। কারণ দেশের ডাক্তাররা চিকিৎসার চ ও জানেন না।
হাজারে হাজারে এমবিবিএস আছে। মাসে মাসে বেতন আছে। ভাতা আছে । দেশে বিদেশে ট্রেনিংও আছে। ডাক্তার নেই একটাও! আফসোস!
আমার এক বন্ধু ঢাকার এক স্বনামধন্য বিশেষেজ্ঞর কাছে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রোগীর সাথে ডাক্তারের কোন কথাই হয়নি। অথচ তিনি বিশাল বিশাল সব প্রেক্রিপশন দিয়েছেন। টেস্ট দিয়েছেন। ডাক্তারের সময় নেই রোগীর সাথে কথা বলার।
পরে আমার বন্ধু চেন্নায়ে যায়। সেখানে প্রথম দিনেই ডাক্তার তার সাথে এক ঘন্টার উপরে কথা বলেন। নানান চেক আপন করেন। বর্তমানে রোগীর অবস্থা খুবই ভালো।
দেশের চিকিৎসায় মানুষ বেসামাল।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





