somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষ্পাপ মানুষ চাই, পাপ বর্জিত দেশ চাই।

২৩ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণ শব্দটি শুনলে আমাদের অনেকেরই মনে হতে পারে যে, এখানে হাজার হাজার বা লাখ লাখ লোক জড়িত। বিশাল জনতার বাঁধভাঙ্গা জোয়ার বুঝি।

আসলে সব গণই গণ নয়। সব গণ এর ক্ষেত্রে হাজার হাজার লোক অংশ নেয় না। সামপ্রতিক কিছু ভিডিও এবং আলোড়ন সৃষ্টিকারী কিছু খবর দেখে আমার কাছে এটাই মনে হয়েছে।

সংবাদ মাধ্যমে সামপ্রতিক সময়ে বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে- ১। গণধর্ষণ ২। গণপিটুনী।
দেখে গেছে- এখানে অযথাই গণ অর্থাৎ জনগণের বদনাম করা হচ্ছে। এখানে জড়িত থাকে খুব বেশী হলে ৩ কি ৪ জন কালপ্রিট। তাই এই সব ক্ষেত্রে গণ শব্দটি কে ব্যবহার করে শব্দটির প্রকৃত অর্থ নষ্ট করা হচ্ছে। যে ৩/৪ জন অমানুষ ধর্ষণ অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।

সম্প্রতি আরেকটি গুজব চালু হয়েছে। সেই সাথে চালু হয়েছে গণপিটুনী। এই যে গুজব একখানে চালু করে দিল যে, পদ্মা সেতুকে নাকি মানুষের ( শিশুদের) মাথা লাগবে। কেননা, পদ্মার পানির নিচে এক বিরাট দানব বাস করে। সে চায়না পদ্মা সেতু হোক। তাই সে পদ্মা সেতু তৈরী হতে দেবে না। তাকে মানুষের মাথা দিলে সে আরাম করে খেয়ে ঘুমাবে । এই সুযোগে তড়িঘড়ি করে পদ্মা সেতু তৈরী হয়ে যাবে ।
বাংলার মানুষ এই গুজুব লুফে নিল। আতংক ছেয়ে গেল সারা দেশে। প্রাণ হারাতে শুরু করলো অনেক অসহায় সাধারণ নিরীহ মানুষ। অহেতুক ছেলেধরা/গলা কাটা ইত্যাদি সন্দেহে মানুষ পিটিয়ে মেরে ফেলা শুরু হয়ে গেল বাংলাদেশে।
গণপিটুনীতে কিন্তু হাজার হাজার মানুষ অংশ নেয় না। এই সব ভিডিও খেয়াল করে দেখলে দেখা যায়- খুব বেশী হলে ৩ , ৪ জন হত্যাকান্ডে অংশ নেয়। বাকি সবাই দাড়িয়ে মজা দেখে। কেউ ছবি বা সেলফি তুলে, কেউবা ভিডিও করে।
যে ৩/৪ জন অমানুষ গণপিটুনী নামক অপকর্মে জড়িত থাকে তারা সমাজের আগাছ, ক্যান্সার। রাষ্ট্রের উচিত এদেরকে উপড়ে ফেলা। তাহলে সমাজ কলুষ মুক্ত থাকবে।
পাপ ও পাপী উভয়কে সমাজ থেকে বিদায় করতে হবে। পাপ ও পাপী উভয়কে ঘৃণা করতে হবে।

নিষ্পাপ মানুষ আর পাপ বর্জিত দেশ হোক সকলের ব্রত।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×