
বাংলাদেশ দুই ধরনের মানুষ আছেন । ভালো মানুষ ও খারাপ মানুষ।
ভালো মানুষ কারা? খারাপ মানুষ কারা?
যারা ভাল মানুষ তারাই ভালো মানুষ। মানুষ হিসাবে তারা আসলেই ভালো। যারা খারাপ মানুষ তারা খারাপ মানুষই।
ভালো মানুষ সব সময়ই ভালো । কোন ঘটনা চক্রে তারা যদি কোন একটা খারাপ কাজ করে ফেলেন তবে সেই খারাপ কাজের জন্য তাদের ভীষণ দুর্নাম হয়। তারা নিজেরাও ভীষণ লজ্জিত ও অনুতপ্ত হন।
আবার খারাপ মানুষ যারা সব সময় খারাপ কাজ করে অভ্যস্ত তারা কদাচিৎ দুই একটা ভালো কাজ করে ফেললে তারা উঁচু গলায় বলার চেষ্টা করে। কিন্তু বেশিরভাগ মানুষ তা বিশ্বাস করতে চায় না। খারাপ মানুষ অন্য মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলে। যেটা উদ্ধার করা আর তাদের পক্ষে সম্ভব হয় না। খারাপ মানুষ তার খারাপ কাজের জন্য কখনোই কোনরকম লজ্জিত বা অনুতপ্ত হয় না। এক জন ভালো মানুষ ভুলক্রমে কোন খারাপ কাজ করে ফেললে ভীষণ অনুতপ্ত হন। অনুশোচনায় ভোগেন।
ভালো মানুষ সেই যার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বরং নানাভাবে উপকৃত হয়। ভালো মানুষ নিজে ত্যাগ স্বীকার করে হলেও অপর মানুষের তথা দেশের জন্য ভালো কাজ করে থাকেন। খারাপ মানুষ তার সাধ্যের মধ্যে যতটা সম্ভব অন্যের ক্ষতি করে হলেও নিজে উপকার তথা লাভবান হওয়ার চেষ্টা করে। দু’জনের পথই ভিন্ন।
ভালো মানুষের মধ্যে সব ভালো ভালো গুণাবলীর সমাহার থাকে তাকে দেখলে সহজেই অন্য মানুষ শ্রদ্ধায় অবনত হয়। খারাপ মানুষের মধ্যে থাকে খারাপ গুণাবলী, বদ গুণ।
এখানে একটা বিশেষ দিক হল- খারাপ মানুষও ভালো মানুষের প্রশংসা করে। প্রকাশ্যে না করলে নিজেরা নিজেদের মধ্যে আলাপ করার সময় বলে অমুকে এক জন ভালো লোক । তার কোন ক্ষতি করা যাবে না।
বাংলাদেশের সবগুলো ভাল মানুষ ভালোর সুবাস ছড়ায়ে দিক দেশের আনাচে কানাচে। সারা দেশের সবাই তাদের সংস্পর্শে ভালো হয়ে উঠুক । খারাপ মানুষ নিপাত যাক!
প্রতি দিন সারাদিনের নানান ঝক্কি ঝামেলার পর রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ার পর প্রায় আধাঘণ্টা নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে। সারাদিন কি করলাম, কোনটা ভাল করলাম , কোনটা খারাপ করলাম এই সব চিন্তা আর কি । যখন ভাবি কিছু ভালো কাজ করেছি খুবই ভালো লাগে। আর যখন চিন্তা করে দেখি, খারাপ কাজ করে ফেলেছি তখন তীব্র খারাপ লাগার অনুভূতি হয় । অনুশোচনায় দগ্ধ হয় মন। খুবই খারাপ লাগে।
মাঝে মাঝে নিজকেই একটা ছোট প্রশ্ন করি । প্রশ্নটি ইচ্ছা করলে আপনারাও নিজেকে করে মন্তব্যের ঘরে জবাব দিতে পারেন। প্রশ্নটি হচ্ছে- আমি(/আপনি) কি এক জন ভালো মানুষ?
এই প্রশ্নের উত্তর হ্যাঁ হতো তাহলে কি যে ভালো হতো!!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


