
মালয়েশিয়ার গণমাধ্যমগুলোতে প্রায়ই একটা খবর থাকে সেটা হচ্ছে মাহাথির কবে তাঁর পূর্বনির্ধারিত উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সেখানে মাহাথিরের কিছু বক্তব্য ও থাকে। মাহাথির আনোয়ার ইব্রাহিম কে প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা অপেক্ষমান প্রধানমন্ত্রী বলে তাঁর বক্তব্য তুলে ধরেন এবং বলেন যথাসময়ে তাঁর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে আনোয়ার ইব্রাহিমের বক্তব্যে এতটা তাড়াহুড়োর কোন কথা থাকে না। তিনি মহাথের এর উপর তাঁর আস্থার কথাই তুলে ধরেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথিরের এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ।
পাকাতান হারাপান সরকারের দুই বছর পূর্তি হবে আগামী মে মাসে। নির্বাচনের আগের কথা অনুযায়ী মাহাথিরের দুই বছর ক্ষমতায় থাকার কথা থাকলেও সম্প্রতি সেটা তিন বছরে উল্লেখ করা হচ্ছে।
তবে এই প্রথম মাহাথির নিজ মুখে ক্ষমতা হস্তান্তরের একটা সুনির্দিষ্ট সময় উল্লেখ করেছেন। তিনি গত কাল এক বক্তব্যে বলেছেনঃ 2020 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য APEC Summit এর পর ক্ষমতা হস্তান্তর করবেন মাহাথির। স্বাগতিক দেশ হিসেবে মালয়েশিয়া এই সামিট আয়োজন করতে যাচ্ছে। মাহাথির বলেছেন , এপেক সামিট এর পরপরই তিনি ক্ষমতা হস্তান্তর করে দিবেন। এরপর আনোয়ার ইব্রাহিমকে কে চায় আর কেনা চায় না সেটা আমার বিষয় নয় । আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


