মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে করোনা ভাইরাস আক্রান্ত মাত্র ০১ জন মারা গেছেন।
* এ নিয়ে আজ পর্যন্ত মোট মারা গেছেন ১০৬ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৩০ জন ।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৩ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ২৪ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৮ জনের ।
* আজকের নতুন আক্রান্ত ৩০ জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৩৮৩ জন।
* আজকের ৮৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৫৬৭ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৭১০ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭১.৫৫%।
বিগত ১৮ মার্চ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (Movement Control Order- MCO) জারি করার পর থেকে গতকাল থেকেই শর্ত উহা সাপেক্ষে শিথিল করা হয় । অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। প্রচুর পরিমাণে পাবলিক পরিবহন ও গাড়ি-ঘোড়া চলাচল করেছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড কমিয়ে দেওয়া হয়েছে।
প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। মানুষ জন স্বাভাবিক জীবনে ফিরে যেতে ব্যাকুল হয়ে উঠেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

