somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা হতে চলেছেন।

০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র মাস ছয়েক আগেও যাকে ভাবা হতো মালয়েশিয়ার হবু প্রধানমন্ত্রী সেই আনোয়ার ইব্রাহিম আজ তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেছেন তিনিই বিরোধীদলীয় নেতা হতে চলেছেন।



করোনার এই মহাসঙ্কটের মধ্যেই জমে উঠতে শুরু করেছিল মালয়েশিয়ার রাজনীতি ।

সাবেক প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহাম্মদ এর পক্ষে একটি অনাস্থা প্রস্তাবের চিঠি স্পিকার মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। স্পিকার মহোদয় সেটাকে নাকচ করে দিয়েছেন। বলেন বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো অনাস্থা ভোটের সম্মুখীন হতে না হতে পারে

উল্লেখ করা যেতে পারে যে, ফেব্রুয়ারির শেষের দিকে মালয়েশিয়াতে যখন করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলো সেই সময়ে মালয়েশিয়ার রাজনীতিতে বিশাল টানাপোড়েন দেখা দেয় । ক্ষমতাসীন জোট ভেঙ্গে গিয়ে সাবেক ক্ষমতাসীনদের সাথে মিলে আরেকটি জোট গঠন করে।

সেই জোটের হয়ে মাহাথিরের স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মাহাথির এবং নতুন প্রধানমন্ত্রী একই দলের সদস্য।

সেই সময়ে পার্লামেন্টে একটি অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা চলছিল। কিন্তু স্পিকার মহোদয় পার্লামেন্টের অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলে প্রধানমন্ত্রী অধিবেশন আহ্বান নাকচ করে দেন। ফলে মার্চ মাসে পার্লামেন্টের অধিবেশন বসতে পারেনি।

সে কারণে নতুন সরকারের আস্থা ভোট নেওয়া সম্ভব হয়নি। এদিকে চলতি মে মাসের 18 তারিখে পার্লামেন্টের অধিবেশন বসতে যাচ্ছে । তবে এই অধিবেশন হবে খুবই স্বল্পকালীন । এই অধিবেশনে মাহাথিরের দলের পক্ষ থেকে একটি অনাস্থা প্রস্তাবের চিঠি নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন মাহাথির এর আস্থাভাজন এক জন এমপি। কিন্তু স্পিকার মহোদয় উহা নাকচ করে দিয়েছেন ।

এরই মধ্যে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ জানিয়েছেন যে তিনিই বিরোধীদলীয় নেতা হতে চলেছেন । সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম কে মাস ছয়েক আগেও অপেক্ষমাণ প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং নামে অভিহিত করতেন । এখন সেটা কেবলই ইতিহাস

আজকের আপডেটঃ Parliament Speaker accepts Dr M's motion of no confidence against।( 8 May 2020)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×