
মালয়েশিয়াতে চলাচল নিয়ন্ত্রণ আদেশ বা Movement Control Order (MCO) কন্ট্রোল আরও ৪ সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে।
আজ দুপুরে এক রাষ্ট্রীয় মাধ্যমে সরাসরি প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন সমপ্রসারণের এ ঘোষণা প্রদান করেন । তার ঘোষণা অনুযায়ী, conditional movement control order জুন মাসের ৯ তারিখ পর্যন্ত বহাল থাকবে। মার্চ মাসের ১৮ তারিখে প্রথম বারের মত চলাচল নিয়ন্ত্রণ আদেশ জারি করা হয় । পরবর্তীতে দুই সপ্তাহ করে এটা মেয়াদ চার বার বৃদ্ধি করা হয়।
দেশে এখন চতুর্থ দফার চলাচলে নিয়ন্ত্রণ আদেশ কার্যকর রয়েছে যা ১২ ই মে শেষ হওয়ার কথা রয়েছে। অবশ্য মে মাসের ৪ তারিখ থেকে এমসিইউ বা চলাচল নিয়ন্ত্রণ আদেশ কিছুটা শিথিল করা হয়েছে যাকে বলা হয় conditional movement control order (CMCO) যার দ্বারা অর্থনৈতিক সেক্টরের বেশির ভাগ প্রতিষ্ঠান খুলে গেছে।
মালয়েশিয়াতে আজ চলাচল নিয়ন্ত্রণ আদেশের ৫৪ তম দিন চলছে। এখানে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা এবং এতে মৃত্যু এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



