মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
মালয়েশিয়ার জন্য একটি ভালো খবর হচ্ছে, ২২শে মে থেকে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
* আজকে ও মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি। ২২ মে ২০২০ এরপর আর কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। এটা এই দেশের জন্য অবশ্যই একটি ভালো খবর।
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৩৮ জন ।
* আজকের নতুন আক্রান্ত ৩৮ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৭,৮৫৭ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫১ জন রোগী ।
* আজকের ৫১ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৪০৪ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৩৩৮ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৮ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ২ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮১.৫১%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১০৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ২০ হাজার ৩৬৯টি।
বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


