১।" সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ"।
- জনাব চাঁদ গাজী।
২। পুলারে ইস্কুলে দিয়া কি অইব? পেটে ভাত নাই, তার আবার ইস্কুল! আগে তো পেটে ভাত, তারপর তো ইস্কুল।
-জনৈক পুত্রের দরিদ্র পিতা।
** স্কুলে খাওয়া-দাওয়ার আইডিয়াটা আসলেই খুবই ভালো একটা আইডিয়া। যদি সততা ও নিষ্ঠার সাথে খাবার সরবরাহ করা যায় তাহলে হতদরিদ্র পরিবারের শিশুরাও স্কুলে আসতে শুরু করবে।
সবচেয়ে জরুরী হচ্ছে তাদের শিক্ষার পরিবেশটাকে আনন্দময় করে তোলা এবং তাদেরকে কিছু শিখানো। যারা শেষ পর্যন্ত কিছু শিখতে পারবে , শিক্ষাগ্রহণ করতে পারবে সেই শিক্ষাই তাদের কাছে এক দিন সম্পদ হয়ে উঠবে। এই সম্পদ দিয়ে তারা খাবার জোগাড় করে খেতে পারবে।
৩। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পরামর্শ দেই । টিভিতে টক শো করি। কিন্তু নিজেরা কখনো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেই না। এমনকি আমরা আমাদের বাড়ির ময়লাগুলো রাস্তাঘাটে যেখানে-সেখানে ফেলি এবং আরও পরিষ্কার করে তুলি। আমরা যদি আমাদের নিজের বাড়ির আশপাশ নিজেরা পরিষ্কার রাখি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করি তাহলে প্রতিটি এলাকাই পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে হয়ে উঠবে।
৪। প্রতি দিন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই ভালো একটা অভ্যাস। প্রতিদিন বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে ফেলা খুবই প্রয়োজনীয় কাজ। পরিবারের সবাইকে নিয়ে এই অভ্যাস ধরে রাখতে হবে।
৫। নিজের মধ্যে সততাকে লালন করতে হবে এবং আশেপাশের সবাইকে সততার পথে আনার চেষ্টা করতে হবে । অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গ বাস।
৬। প্রতিটি মানুষই নিজের দেশকে ভালোবাসেন । নিজের দেশের কল্যাণ চান। নিজের দেশের ক্ষতি করতে চান না। আমরাও যেন সব সময় নিজ দেশকে ভালবাসি। নিজের দেশের ভালো করার চেষ্টা করি। নিজের দেশের গৌরব বৃদ্ধি করার চেষ্টা করি । দেশের গৌরব বৃদ্ধি করি। সারা পৃথিবীতে দেশের মর্যাদা সমুন্নত করে তুলি। জন্মভূমি স্বর্গের চেয়েও মহান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


