মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ১ জন রোগী মারা গেছেন। ২২ মে ২০২০ এর ১৪ দিন পর এটাই কোনো রোগীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ।
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৬ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৯ জন ।
* আজকের নতুন আক্রান্ত ১৯ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,২৬৬ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫১ জন রোগী ।
* আজকের ২৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৬১০ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৫৪০ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৬ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে ১ জনের।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশের আপডেটঃ
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩০ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৭ জন নারী। পাশাপাশি ১১ জন ঢাকার বিভাগে ও ১৯ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরো ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৬৪৩ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮০৪ জনে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


