
চলতি বছরের ১৮ মার্চ থেকে বহাল হওয়া চলাচল নিয়ন্ত্রণ আদেশ বা Movement Control OrderCMCO) কে আরও সহজ করে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ( RMCO) ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়াতে চলতি বছর ১৮ মার্চ জারি করা চলাচল নিয়ন্ত্রণ আদেশ যা MCO নামে পরিচিত উহা একত্রিশে আগস্ট ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আজ জাতীয় প্রচার মাধ্যম সমূহ সরাসরি সম্প্রচারিতএক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন। বেশ কিছু শর্ত শিথিল করে এটাকে নতুন recovery movement control order (RMCO) নামে বহাল করা হয়েছে।
নতুন নিয়মের এই চলাচল নিয়ন্ত্রণ আদেশ 10 ই জুন থেকে শুরু হয়ে 31 শে আগস্ট 2020 পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার ফলে কার্যত মালয়েশিয়াতে লকডাউন বলে তেমন কিছু আর থাকছে না। কেবলমাত্র বিশেষ বিশেষ নিয়ম পালন করতে হবে যা standard operating procedures (SOP) বলে অভিহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও উল্লেখ করেন, বর্তমানে মালয়েশিয়াতে নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা খুবই নগণ্য। বেশির ভাগ রোগী আসে মূলতঃ অন ডকুমেন্টেড মাইগ্র্যান্ট ওয়ার্কারদের মাধ্যমে।
প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন, এখন থেকে মালয়েশিয়ার সবগুলো প্রদেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন, জাতি এখন করোনাভাইরাস এর রিকভারি স্টেজ অতিক্রম করছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


