মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ ৭জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৯জন ।
* আজকের নতুন আক্রান্ত ১৯ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৩২২ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৯ জন রোগী ।
* আজকের ৩৯ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৬৭৪ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৫৩১ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৫ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কারোরই।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮২.২০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
০৬ জুন নতুন রোগী ২৫ জন। ০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশের করোনা আপডেট
দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।
রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


