
আজ ৮ই জুন, মহামান্য রাজা সুলতান আবদুল্লাহ্ 'র (রাজার পুরো নাম Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta'in Billah ) জন্মদিন আজ। মহামান্য রাজার জন্মদিন উপলক্ষে আজ পুরো মালয়েশিয়াতে সাধারণ ছুটি চলছে। যদিও গত ১৮ মার্চ ২০২০ থেকে লকডাউন বহাল থাকাতে ছুটির কোন মজাই আর নেই।
বর্তমান রাজা ১৯৫৯ সালের ৩০ শে জুলাই জন্মগ্রহণ করেন । তবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে প্রতিবছর আটই জুন তাঁর জন্মদিন পালিত হবে। রাজা বর্তমানে পাহাং প্রদেশেরও সুলতান। মালয়েশিয়া রাজার সাংবিধানিক পদবীর হলো Yang di-Pertuan Agong। তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান।
সম্ভবতঃ মালয়েশিয়া পৃথিবীর এক মাত্র দেশ আমার জানামতে যেখানে রাজা নির্বাচিত হন। প্রতি পাঁচ বছর পর পর রাজা বদল হন।
মালয়েশিয়া মূলতঃ ১৩টি প্রদেশ নিয়ে গঠিত । এই 13 টি প্রদেশে আছেন সুলতান বা সম পর্যায়ের শাসক।। প্রদেশেগুলোর মধ্যে আবার ৯ টি প্রদেশে আছেন রাজকীয় পরিবারের সুলতান। তাদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর পরপর রাজা পরিবর্তিত হয়।
প্রতিটি প্রদেশে আবার সংশ্লিষ্ট প্রদেশের সুলতানের জন্মদিন উপলক্ষে ছুটি থাকে । আর যে প্রদেশের সুলতান পুরো মালয়েশিয়ার রাজা তার জন্মদিনে পুরো মালয়েশিয়াতে ছুটি থাকে। একই সাথে তাঁর নিজের প্রদেশে ও ছুটি থাকে।
বর্তমানে পৃথিবীর ৪৪ টি দেশে রাজতন্ত্র চালু আছে। তবে মালয়েশিয়ার মতো এই ধরনের রাজতন্ত্র আর কোন দেশে চালু নেই।
সে যাই হোক, এবার আমি আমার নিজের ধারনার কথা বলি । আমি মনে করি, বর্তমান পৃথিবীতে কোন দেশেই রাজতন্ত্র থাকা উচিত নয়। সকলেরই কাজ করে খাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


