মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।
* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ ৮ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন মাত্র ৩১ জন । বিগত তিন দিন নতুন আক্রান্তের সংখ্যা এক ডিজিট ছিল । সেটা আবার দুই ডিজিটে চলে এসেছে ।
* আজকের নতুন আক্রান্ত ৩১ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৩৬৯ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫১ জন রোগী ।
* আজকের ৫১ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৭,০৬৫ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,১৮৬ জন ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ০৫ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কোন রোগীর।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮৪.৪০%।
বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১০ জুন নতুন রোগী ০২ জন ।
০৯ জুন নতুন রোগী ০৭ জন।
০৮ জুন নতুন রোগী ০৭ জন।
০৭ জুন নতুন রোগী ১৯ জন।
০৬ জুন নতুন রোগী ২৫ জন।
০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।
বাংলাদেশের করোনা আপডেট
দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী এবং ২০ জন ঢাকার বিভাগের ও ১৭ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন।
বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, ৫৫টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৭ জন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



