somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরাসী ভাষায় যে সব অক্ষর উচ্চারণ করতে হয় না।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফরাসী ভাষার একটি মজার দিক হলো প্রচুর পরিমাণে শব্দ আছে যেগুলোর শেষ অক্ষরটি উচ্চারষ করা হয় না।

যারা ন্যাটিভ ফ্রেঞ্চ স্পিকার নন তাদের জন্য প্রথম দিকে এটা খুবই বিব্রতকর একটি ব্যাপার। কেননা, যে শব্দটি আপনি বলবেন- বলার সময় শেষের অক্ষরটি বলবেন না কিন্তু লেখার সময় আবার ঠিকই লিখতে হচ্ছে।

এমনটি আসলে কেন হয়? কেনই বা ফরাসী ভাষার অনেক শব্দের শেষের অক্ষরটি উচ্চারণ করা হয় না।

প্রথম প্রথম আমি এই কারণেই রাগ করে বেশ কয়েকবার ফরাসী ভাষা শেখার আগ্রহ দূরে ছুড়ে ফেলেছিলাম।

পরেে আবার ফিরে এসেছি এই ভেবে যে, অনেক মানুষই তো ফরাসী ভাষায় কথা বলে। আমাদের প্রবাসী বাংলাদেশেী যারা ফ্রান্সে আছেন তারা তো সামান্য হলেও বলতে পারেন। তাদের ছেলে মেয়েরা তো আবার ন্যাটিভ ফ্রেন্স স্পিকার হয়ে গেছে। তাহলে আমি কেন পারবো না।

সে যাই হোক। আজকের আলোচনা নিয়ে এগুবো।

একটা সময় ছিল যখন ফরাসী ভাষায় যা লিখিত ছিল বলার সময় তাই বলা হতো। কিন্ত কালক্রমে মানুষজন কোন কোন শব্দের শেষের অক্ষরটি না বলা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল যে, মানুষ কিছু কিছু অক্ষর উচ্চারণ করছে না।

অর্থাৎ কিছু কিছু মানুষের না বলার অভ্যাসটিই এখন নিয়মে পরিণত হয়ে গেছে।

শব্দের শেষের বসা কোন কোন অক্ষর উচ্চারণ করা হবে না সেটা জেনে রাখা জরুরী।

Hey Guys, Don't Sound This Please x!

এই ইংরেজি বাক্যটি মনে রাখতে পারলেই ব্যাস। হয়ে গেল । জানা হয়ে গেল কোন কোন অক্ষর উচ্চারণ করতে হবে না। অক্ষরগুলো হচ্ছেঃ H ,G, S, T, P ও X.
অর্থাৎ কোন ফরাসী শব্দের শেষ অক্ষর উপরের যে কোন একটি হয় তাহলে তার উচ্চারণ করতে হবে না।

উদাহরণঃ

বিড়ালের ফরাসী হচ্ছে - Chat ( শা)। কোন এক সময় এটাকে ফরাসীরা শাট বলতো। এখন আর কেউ শাট বলেৈ না। বলে শা (Cha) কিন্তু লেখার সময় তারা ঠিকই লেখেঃ Chat

তাহলে জানা গেলঃ ফরাসী শব্দের শেষে H ,G, S, T, P ও X থাকলে তা উচ্চারণ করা যাবে না। এগুলো নীরব অক্ষর। Silent Letter.

jকষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
(Merci beaucoup)

বিদায়।
(Au revoir)


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×