somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ার রোজনামচা ১

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

----ক-----

অনেক দ্বিধাদ্বন্দ্ব আর আশঙ্কার পর সত্যি সত্যি নতুন অর্থবছরের বাজেট পার্লামেন্টে কণ্ঠভোটে পাস হয়ে গেছে। মনে হয় প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা অনাস্থার আক্রমণ এড়াতে সক্ষম হয়েছেন।।

রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন সরকারবিরোধীদের সংসদে বেশি আসন থাকার দাবির প্রেক্ষিতে কোন কারণে যদি বাজেট পাস না হয় তাহলে মালয়েশিয়ার ইতিহাসে এটা হবে একটি নতুন ধরনের দৃষ্টান্ত।

কেননা বাজেট পাশে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী সংসদে আস্থা হারিয়েছেন বলে প্রমাণিত হবে এবং ক্যাবিনেট কে পদত্যাগ করতে হবে। ফলে সাধারণ নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে যাবে।

অবশ্য প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন এর বিরোধীরা বাজেট পাস না হোক সেটা সম্ভবত চায়নি। তারা খুব বেশি তৎপর ও ছিল না। কেননা বাজেট বিভক্তি ভোটে পাস হয়নি । পাশ হয়েছে কণ্ঠভোটে।

এদিকেকে মহামান্য রাজা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে আসছিলেন করোনার এই দুর্যোগ মুহূর্তে কোন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয় ‌

মনে হয় সবাই মহামান্য রাজার নির্দেশনা অনুসরণ করেছেন। শোলে একটি সাধারণ নির্বাচনের হাত থেকে মনে হয় এরা বেঁচে গেল।

------খ-----

মালয়েশিয়াতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে । এদের মধ্যে কিছু আছে পাবলিক বিশ্ববিদ্যালয় আবার কিছু আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়‌ । এছাড়াও আছে বিদেশি কিছু বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাস।

এই সব বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। অসংখ্য সরকারি কর্মকর্তা ও আসেন পিএইচডি করতে। আমি বুঝি না সরকারি কর্মকর্তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করলে অসুবিধা কোথায় ? সেই ক্ষেত্রে তো দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে রিসার্চের পরিধিও বৃদ্ধি পায়।

মালয়েশিয়ার একটি অন্যতম পরিচিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। ইংরেজিতে বিশ্ববিদ্যালয়টির নাম International Islamic University, Malaysia ( IIUM). মালয় ভাষায় বিশ্ববিদ্যালয়টির নাম Universiti Islam Antarabangsa Malaysia ( UIAM) এটি ওআইসি OIC করতে স্বীকৃত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের গুম্বাক ( Gombak) জেলায় অবস্থিত ।

রাজধানী কুয়ালালামপুর শহর থেকে বিশ্ববিদ্যালয়টিতে কম খরচে যাওয়ার সব চেয়ে সহজ উপায় হচ্ছে LRT. কুয়ালালামপুর সিটি সেন্টার পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে এসে সেখান থেকে এলআরটিতে চড়ে Gombak স্টেশনে নামতে হবে । এই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু পর পরই বাস যাতায়াত করে।
KL Sentral থেকে ও LRT তে চেপে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে আছেন মালয়েশিয়ার বর্তমান রানী।

এই বিশ্ববিদ্যালয়ের একটি দিক আমার কাছে খুবই ভালো লাগে সেটি হচ্ছে এখানে বাংলাদেশের বেশকিছু অধ্যাপক শিক্ষকতা করেন। তবে দিনে দিনে তাদের সুযোগ-সুবিধা নাকি কমে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৪ সকাল ১০:২৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×