somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

গু খাবি বাসাত যায়া খা ! ***************************************************

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন বিকেলে হাটতে বের হই। সন্ধ্যায় স্কুলে যেতে হয় কয়েক বার। বাচ্চারা সেখানে কোচিং করে । তাদেরকে দিয়ে আসতে হয়। আবার নিয়ে আসতে হয়। তাই বার বার যেতে হয়। আসতে হয়।

এই সময় দেখি ফুটপাথ আটকে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ বিড়ি ফুঁকছে। ধোঁয়ার বাজে গন্ধে ঢাকার দূষিত বায়ু আরো দূষিত হয়ে যাচ্ছে। সেই পচা ধোঁয়া নাকে আসতেই পচা গন্ধে পেটের নাড়িভূড়ি শুদ্ধ বের হয়ে আসার উপক্রম।

তারপর ও কেউ থামে না। বিড়ি তাদেরকে খেতেই হবে। আমি বুঝি না বাসায় বিড়ি না খেয়ে রাস্তায় এসে খেতে হবে কেন? উঠতি বয়সের তরুণদের তো দেখি আরেক সমস্যা। সাথে থাকে তরুণী। আর হাতে থাকে জ্বলন্ত বিড়ি।

মেয়ে মানুষ সাথে থাকলে কি বিড়ি ধরাতেই হবে? প্রায়ই দেখি কোন তরুণের সাথে তরুণী থাকলে অবধারিতভাবে তাদের হাতে বিড়ি ধরানো থাকবেই। এটা কি তারা ভয় কাটানোর জন্য করে? নাকি আজকালের মেয়েরা বিড়ি পছন্দ করে ? তরুণরা হয়তো ভাবছে হাতে একটা বিড়ি ধরানো থাকলে তারেকে স্মার্ট লাগে। মেয়েরা হয়তো স্মার্ট পোলা বেশী পছন্দ করে।

সেই যাই হোক। এই সব বিড়িখোর লোকদের উপর আমি মহাক্ষিপ্ত। আমি যদি সরকারের আইনপ্রয়োগকারী সংস্থার কোন লোক হতাম তাহলে এদেরকে আচ্ছা করে ধোলাই দেবার ব্যবস্থা করতাম। কেননা- বাংলাদেশের আইনেই আছে পাবলিক প্লেসে (প্রকাশ্য জায়গায় যেখানে জনসাধারণ চলাচল করে) ধূমপান করা যাবে না। করলে ৫০ টাকা নগদ জরিমানা।

আমি যেহেতু আইনের লোক নই তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বিড়িখোর আবালদেরকে কিছু বলতে পারছি না।

কিন্তু আমি যা বলতে পারিনি সেটা করে দেখালেন এক ভদ্র মহিলা। কয়েক টি ছোকরা ফুটপাথ আটেকে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল আর মুখ অদ্ভত ভাবে কুঁচকে চারদিকে ধোঁয়া ছাড়ছিল। বিরাট আমেজে ছিল তারা। ঠিক এই সময় ভদ্রমহিলা ফুটপাথ দিয়ে আসছিলেন। তাকে দেখে তারা (আজকাল কেউ ই ফুটপাথ আগলে রাখলে পথ ছাড়তে চায় না।) পথ ছাড়লো না।
তাঁর মেজাজ খেল খারাপ হয়ে। তাদেরকে উদ্দেশ্য করে বললেন- গু খাবি বাসায় যায়া খা! রাস্তা আসিস ক্যান। বাসায় জায়গা নাই!

ভদ্র মহিলার পরামর্শ আমার খুবই পছন্দ হয়েছে। কারণ তার কথার মধ্যে নীচের তথ্যগুলো রয়েছেঃ
১। রাস্তায় বিড়ি খাওয়া যাবে না।
২। নেহাত যদি খেতেই হয় তাহলে বাসায় গিয়ে খেতে হবে।
৩। বিড়ি খাওয়া আর গু খাওয়া সমান।


তার এই কথার সূত্র ধরে পাবলিক প্লেসে ধূমপান বিষয়ক আইনের কিছু সংশোধনী আনা যায়।
৫০ টাকা জরিমানার বিধান পরিবর্তনঃ এখন এক কেজি আলু কিনতে লাগে ৬০ টাকার উপরে। সেই বিবেচনায় ৫০ টাকা জরিমানা কোন দন্ডই নয়। তার চেয়ে ৫,০০০ টাকা জরিমানা ধরলে সেটা দেখতে ও শুনতে ভালো লাগে।
তাই বিধান করা হোক-” প্রকাশ্য পাবলিক প্লেসে ধূমপান করলে ৫,০০০ টাকা জরিমানা কিংবা মনুষ্য বিষ্ঠা ভক্ষণ অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।”

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×