somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

ভদ্রমহিলা বললেন- দুই হাত মাথার নিচে দিয়া শন ***********************************************

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ কিছু দিন আগের কথা। ডাক্তার সাহেব আমাকে লিভারের একটি টেস্ট দিলেন। পরিচিত অনেক জনের সাথে আলাপ করলাম- কোন সেন্টারে টেস্টটি করালে ভালো হয়। কয়েক জনই বললেন- ইবনে সিনায় করাতে পারেন। জামাতী প্রতিষ্ঠান। লীগের আমলে দুই নম্বরী কাম নাও করতে পারে। কথাটি আমার মনে ধরলো।

সেই মোতাবেক এক দিন গেলাম ধানমন্ডির ইবনে সিনায়। গিয়ে দেখি প্রচুর রোগী । গিজ গিজ করছে। টাকা পরিশোধ কাউন্টারে গেলাম এবং টাকা পরিশোধ করে রশিদ নিলাম। কাউন্টারের ভদ্রলোক বলে দিলেন টেস্টটি করাতে পাশের ভবনে যেতে হবে।

দৌড় দিলাম পাশের ভবনে। সেখানেও অনেক লোক। আমার টেস্টের মেশিন নাকি উপরের কোন তলায়। গেলাম সেখানে। গিয়ে দেখি মেশিনের অপারেটর ভদ্র মহিলা এক রাজ্যের বিরক্তি চোখে মুখে ধারণ করে বসে আছেন। তাঁকে বিনয় সহকারে আমার আর্জি পেশ করলাম।

তিনি জানালেন তার মেশিনে সমস্যা আছে। এখন টেস্ট হবে না। বিকালে যেতে হবে। হতাশ হলাম। বিকালে আবার যেতে হবে। আবার রিক্সা ভাড়া। আবার বিরক্তি। কি আর করা দায় যখন আমার দায়িত্বও তো নিতে হবে।

বিকাল প্রচুর সময় নিয়ে রওনা দিলাম। কমপক্ষে আধাঘন্টা আগেই পৌছে গেলাম। গিয়ে অসহায়ের মতো বসে রইলাম। কেননা, আমাকে জানানো হলে বেশ খানিকটা সময় লাগবে মেশিন রেডি করতে। সে যাই হোক। এক সময় মেশিন রেডি হয়ে গেল। আর আমি তো রেডি ছিলাম সকাল থেকে। কেননা, ফাস্টিং এর একটা ব্যাপার তো ছিলই।

কক্ষের ভেতরে একটা ছোট্ট খাটের মতো, তাতে বিছানা পাতা। কিন্তু তাতে কোন বালিশ নেই। অপারেটর মহিলা বললেন- শন, মেশিন চালু হইচে।

আমি বললাম- শুব কি করে ? কোন বালিশ তো নেই।
- বালিশ নাই তো কি অইচে। দুই হাত মাথার নিচে দিয়া শন।

কি আর করা । মাথার নিচে দুই হাত দিয়ে শুয়ে রইলাম। দায় যখন আমার দায়িত্ব তো নিতেই হবে।


সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×