somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাউন্টারের লোকটি বললেন- ডেঙ্গুর টেস্টে কোন ডিসকাউন্ট নেই! *************************************

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেঙ্গুর সিজন চলছিল। আশেপাশের কম বেশী সবারই ডেঙ্গু হচ্ছিল। খুব ভয়ে ভয়ে ছিলাম। এই বুঝি সে ঘরে এলো।
শেষ পর্যন্ত রক্ষা হলো না। আমার একমাত্র পুত্র এডিস মশার কামড়ের প্রথম শিকার হলো। রাতে ভালো মানুষ ঘুমিয়েছিল। সকালে স্কুলে যেতে হবে। কিন্তু ঘুম ভাঙ্গছে না। মাথায় হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। পুত্রের খালামণিকে কল করলাম। তিনি বললেন- দ্রুত ব্লাড টেস্ট করাতে।

বাসার কাছে সিটি হসপিটাল। গেলাম সেখানে। টাকা পরিশোধ করে ব্লাড স্যাম্পল দিতে গিয়ে ভিমরি খেলাম। যে রুমে স্যাম্পল নেয়া হচ্ছে সেটা খুবই অপরিস্কার একটা রুম। ৩/৪ জন বসে জম্পেশ আড্ডা দিচ্ছিল। আমরা দুজনে দরজার সামনে অপেক্ষা করছিলাম। তারা আর ডাকে না। বেশী দেরী হচ্ছে দেখে নিজেই রুমে ঢুকে পড়লামঃ আমার ছেলে রক্তের স্যাম্পল দিতে হবে। এখানেই কি নেয়া হবে?

মনে হলোঃ তারা খুব চেতে গেছে। যাক তারা তাদের ময়লা হাতে রক্তের স্যাম্পল নিল। তুলনামূলকভাবে বেশী ব্যাথা পাওয়া গেছে বলেই আমার ছেলে জানালো।

ঠিক করলাম নেক্সট টেস্ট এখানে করবো না। যারা ন্যুনতম পরিচ্ছন্নতা মেনে চলে না তাদের সাথে আমি নেই । এবার গেলাম ইবনে সিনা, ধানমন্ডিতে। সেখানে গিয়ে দেখি শত শত লোক। তারা সবাই হুমড়ি খেয়ে পড়েছে ডেঙ্গু টেস্ট করাতে। প্রথমে পেমেন্ট কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ালাম। বিরাট লাইন। তবে অতবেশী সময় লাগল না।

ডেঙ্গুর জন্য প্রথমেই যে টেস্টটি করতে হয় তার নাম Complete Blood Count (CBC) এর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত। আমি পেমেন্ট কাউন্টারে দায়িত্বরত ব্যক্তি কাছে জানতে চাইলাম- সিবিসি টেস্টের জন্য কত টাকা লাগে। উনি বললেন- ৫০০ টাকা। আমি বললাম- আপনাদের এখানে তো সব টেস্টে ২৫% ডিসকাউন্ট আছে শুনেছি। উনি বললেন- সব টেস্টে ২৫% ডিসকাউন্ট থাকলেও এই টেস্টে নেই।
-কেন নেই।
- কারণ এটা সরকার নির্ধারণ করে দিয়েছে। তাই এখানে ডিসকাউন্ট দেয়ার কোন সুযোগ নেই।
- এই ৫০০ টাকা কি আপনারা সরকারের কোষাগারে জমা দিবেন?
- না তা কেন দিব?
- তাহলে ডিসকাউন্ট কেন দিবেন না?

এবার উনি উনার যুক্তি প্রদর্শন করলেন। সারা দেশে ডেঙ্গুর মৌসুমে হাজারে হাজার মানুষ আক্রান্ত হয়। অবধারিতভাবে তখন মানুষকে কয়েকবার টেস্ট করাতে হয়। এই চান্সে টাকা কামানোর হিড়িক পড়ে যায় । তখন যে যার মতো টাকা রাখতেন। কোন জায়গায় এই টেস্ট নিত ১০০০ টাকা । কোন জায়গায় ১৫০০ টাকা। কোথাও বা তার চেয়েও বেশী। ফলে মানুষকে স্বস্তি দিতে সরকার তখন কিছু টেস্টের মূল্য নির্ধারণ করে দিয়েছেন।

আর যেহেতু সরকার বলেছেন- ৫০০ টাকা নিতে তাই ইবনে সিনা এই টেস্টে কোনপ্রকার ডিসকাউন্ট দিবে না।
আমি বললাম- যেহেতু এই ৫০০ টাকা সরকারের কোষাগারে জমা হবে না এবং সরকার ডিসকাউন্ট দিতে নিষেধও করেনি আর আপনারা তো আপনাদের ওয়েব সাইটে এই কথা উল্লেখও করেননি।

- ভাইরে, বাদ দেন। বাংলাদেশে কেউ ওয়েবসাইট পড়ে?

সে যাই হোক। আমার যুক্তিতে কোন কাজ হবে না। তাদের দোকান। তারা ডিসকাউন্ট দিলেও পারে না দিলেও পারে। তাদের ইচ্ছা।

হুদাই ১০০ টাকা রিক্সা ভাড়া দিয়ে ডিসকাউন্টের আশায় ১ ঘন্টা ঠেলাঠেলি করে লাইনে দাঁড়িয়ে রইলাম। এর চেয়ে মোঃপুর থানার পাশের আল মানারের সার্ভিস অনেক বেশী ভালো।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×