somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বইয়ের ঘ্রাণ! *********************************************

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলগুলোতে বিনা মূল্যে বই দেয়া হতো না। যাদের আর্থিক স্বচ্ছলতা ছিল তারা নতুন বই কিনে পড়তে পারতো আর যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তারা পরিচিত/অপরিচিত জনের কাছ থেকে পুরাতন বই কিনতো। ফলে আমাদের অনেকেই জানতো না যে, নতুন বইয়ের কি যে সুঘ্রান। এই রহস্যময় ব্যাপারটি আমিও জানতে পারিনি। জানতে পারলাম তখনই যখন আমি চতুর্থ শ্রেণীতে উঠলাম।

চতুর্থ শ্রেণীতে উঠার পর কোন কারণে পুরাতন বই যোগাড় করা সম্ভব না হওয়ায় নতুন বই ক্রয় করা অবশ্যম্ভাবী হয়ে উঠে। সেই বছর কোন এক কারণে বোর্ডের বই বিক্রি করা হয়েছিল পোস্ট অফিস থেকে।

ব্রিজের সাথে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি টিনশেড ঘর ছিল। সেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হতো। অবশ্য ক্লাস সিক্সের খ শাখার ক্লাসও এই ভবনে নেয়া হতো। এই ভবনের প্রথম কক্ষটিই ছিল জয়পাড়ার পোস্ট অফিস। তখন পোস্ট অফিসে নাম ছিল মুজিবে ডাকঘর। মেইনে রোডের পাশে জানালা দিয়ে বই কেনার ব্যবস্থা ছিল।

যথাসময়ে টাকা নিয়ে হাজির হলাম পোস্ট অফিসের বই বিক্রির নির্ধারিত কাউন্টারে। টাকা পরিশোধ করে অনেকগুলো ঝকঝকে বই হাতে পেলাম। অসাধারণ সুন্দর বই। আকর্ষণীয় ঝকঝকে প্রচ্ছদের বই। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মন ভরে যায়। আর বইয়ের সে যে কি সুবাস। প্রতিটি পাতা উল্টালেই ঘ্রাণে মন ভরে যায়।

বই হাতে পাওয়ার পর প্রথম যে কাজটি করলাম তা হলো বইয়ের মলাট লাগানো। পুরাতন ক্যালেন্ডার, সোভিয়েত মৈত্রী, সোভিয়েত নারী এই সব ম্যাগাজিনের সুন্দর সুন্দর পৃষ্ঠা দিয়ে বইয়ের আসল প্রচ্ছদ ঢেকে দেয়া যাতে উহা ময়লা হয়ে না যায়। আসল প্রচ্ছদের সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। কৃত্রিম মলাতেই ১ বছর পার করে দিতাম।

এখন তো সব স্কুলেই সরকারীভাবে বিনামূল্যে বই দেয়া হয়। এখন কেউ আর কৃত্রিম মলাট লাগায় না। কেননা, প্রতি বছরই নতুন নতুন বই দেয়া হয়। অনেকটা ওয়ানটাইম কলমের মতো ওয়ানটাইম বই পড়ে এখনকার শিক্ষার্থীরা। কাউকে পুরাতন বই পড়তে হয় না। নতুন বইয়ের সুবাস পায় তারা প্রতি বছর। তারা যে কি ভাগ্যবান।

এখন প্রতি বছর পহেলা জানুয়ারি বাংলাদেশে বই উৎসব হয়।
এই বই উৎসব দেখতে খুবই ভালো লাগে ।
কল্পনায় নিজেকে আবার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে ।

ইচ্ছা করে নতুন বইগুলো হাতে নিয়ে সারাটা গ্রাম জুড়ে প্রচন্ড জোরে একটি ম্যারাথন দৌড় দিই। যার হাতে ঝকঝকে তকতকে নতুন এক সেট সুবাসিত বই আছে বিশ্বজয়ী আলেকজান্ডার এর তরবারির চেয়ে ও শক্তিশালী অস্ত্র তাঁর কাছে।

চাইলে সে বিশ্ব জয় করতে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

×