somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন সুলতান ইব্রাহিম *******************************

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন সুলতান ইব্রাহিম। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী রাজাকে বলা হয়ঃ

Yang di-Pertuan Agong

৩১শেষ জানুয়ারি ২০২৪ তারিখে মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারা - তে মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে শপথ নিয়েছেন জহরের সুলতান ইব্রাহিম।

সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার অন্যতম সম্পদশালী প্রদেশ জহরের সুলতান। এখন একই সাথে পুরো মালয়েশিয়ার দায়িত্ব ও সামলাতে হবে তাঁকে।

তিনি ২৬ শে অক্টোবর ২০২৩ তারিখে মালয়েশিয়ার শাসকদের এক বৈঠকে মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত ঘোষিত হন।

বিদায়ী রাজা সুলতান আব্দুল্লাহ তাঁর ভগ্নিপতি।‌

ছবিতে রাজা ও রাণীকে দেখা যাচ্ছে।

একটি সমৃদ্ধ প্রদেশের সুলতান হিসেবে মালয়েশিয়ার অর্থনীতি ও রাজনীতিতে সুলতান ইব্রাহিমের রয়েছে ব্যাপক প্রভাব । ধারণা করা যায়, আগামী দিনগুলিতে মালয়েশিয়ার রাজনীতিতে তিনি আরো প্রভাব বিস্তার করতে পারেন।

উল্লেখ করা যেতে পারে, সদ্য বিদায়ী সুলতান আব্দুল্লাহ ক্ষমতায় আসার পর রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করেছিলেন । বিশেষ করে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব এর বিদায়ের পর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির এর নেতৃত্বে ক্ষমতাসীন দলকে পরাজিত করার পর পরবর্তী নানান নাটকীয় রাজনৈতিক পরিবর্তনে রাজা আব্দুল্লাহ প্রত্যক্ষ ভূমিকা রাখেন।

যার ফলে মালয়েশিয়া করোনার মধ্যে অবশ্যম্ভাবী নির্বাচন থেকে দূরে থাকতে সক্ষম হয়।

বর্তমান বিশ্বে ৪৩ টি দেশে রাজতন্ত্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচলিত রয়েছে।

অন্যান্য দেশের রাজতন্ত্রের সাথে মালয়েশিয়ার রাজতন্ত্রের একটি তফাৎ হচ্ছে মালয়েশিয়াতে রাজা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

মালয়েশিয়াতে জুম্মার নামাজের খুতবায় রাজা-রাণীর নামে বিশেষ দোয়া অন্তর্ভুক্ত থাকে।
সেই হিসেবে আজকের জুম্মার নামাজে তাদেরকে নিয়ে দোয়া করা হয়েছে।

মালয়েশিয়ার নতুন রাজা Yang di-Pertuan Agong Sultan Ibrahim ibni Almarhum Sultan Iskandar এর সুস্বাস্থ্য ও সুন্দর কর্মজীবন কামনা করছি।

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে মরছে মাথা খুঁটে। 

কত কাজই তো... ...বাকিটুকু পড়ুন

×