somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিটকের বিবেচনার জন্য কয়েকটি প্রস্তাব ****************************

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা কেউ কি চিন্তা করতে পারেন যে, মানুষ একটা সিম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। লম্বা
লাইন দিয়ে রাজপথে শুয়েছিল সেই ভোর থেকে। সেই সিম পাওয়ার পর তাদের মোহ ভঙ্গ হলো খুব তাড়াতাড়ি। যেটা আমাদের কারোই প্রত্যাশিত ছিল না।

আমি টেলিটকের সিমের কথা বলছি। আমি নিজও অনেক কাঠ খড় পুড়িয়ে একটি সিম জোগাড় করতে পেরেছিলাম। অন্য সবার মতো আমারও স্বপ্ন ভঙ্গ হয়েছে। সবার মতো আমিও দারুণ হতাশ। তবে আমি শেষ পর্যন্ত আমার সিমটাকে আগলে রাখতে পারিনি। আমার তো ভালো সার্ভিস দরকার। যারা ভালো সার্ভিস দিবে আমি তো তাদের সেবাই নিব।

আমি মনে প্রাণে চাই দেশের টাকা দেশেই থাকুক। কিন্তু যখন সেবার মান খারাপ হবে তখন আর কেউ এটা ব্যবহার করবে না । আর সেবার মান খারাপ বলেই নতুন অপারেটর এসে গ্রাহক সংখ্যা কোটি ছাড়িয়ে গেলেও টেলিটক আজ পর্যন্ত আগের মতোই পড়ে আছে। তাদের গ্রাহক বাড়ে না। তবে কমে যাচ্ছে অবিরাম।

প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ কোন সুযোগ-সুবিধা দিতে না পারলে মানুষ কেন টেলিটক ব্যবহার করবে। তাই আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে টেলিটককে কতগুলো সুবিধা দেবার প্রস্তাব করছি। আমি আশা করছি তারা আমার প্রস্তাবটি ভেবে দেখবেন।

১. একটি নম্বরে সব সময় ফ্রি কথা বলার সুযোগ দিতে হবে। এতে একটি পরিবারে কমপক্ষে দু’টি সিম চালু থাকবে। পারিবারিক প্রয়োজনে ২৪ ঘন্টা যোগাযোগ রাখা সহজ হবে। এক্ষেত্রে প্রয়োজনে একটি মিনিমাম মাসিক চার্জ রাখা যেতে পারে।
২. একটি নম্বর থেকে এসএমএস এলে সাথে সাথে ঐ নম্বরে ফ্রি উত্তর দেবার সুবিধা দেয়া যেতে পারে।
৩. মালয়েশিয়া আর আরবের দেশগুলোতে যেখানে প্রচুর পরিমাণে বিদেশী শ্রমিক কাজ কর েসেই সব দেশের মোবাইল অপারেটররা অনেক কম খরচে আইডিডি কল করার সুযোগ দেয়। ফলে প্রবাসী শ্রমিকরা দেশের পরিবার পরিজনের কছে প্রচুর পরিমাণে কল করে থাকে। অথচ দেশে থাকা পরিবার পরিজন কখনোই কল করতে পারে না। কেননা, বাংলাদেশ থেকে দেশের বাইরে কল করা খুবই ব্যয়বহুল। ফলে দেশের কেউ প্রবাসের কারো সাথে কথা বলতে চাইলে বাংলাদেশ থেকে মিসকল দিত। এখন ইন্টারনেট আসাতে পরিস্থিতির একটু উন্নতি হয়েছে।
৫. কম খরচে ইন্টারনেট সেবা দিতে হবে। এমন একটা সময় আসবে মানুষ তখন আর ভয়েস কল করার জন্য মোবাইল নেটওয়ার্ক ব্যবহার নাও করতে পারে। কেননা, অ্যাপস ভিত্তিক যোগাযোগ অনেক বেশী সহজ ও আকষর্ণীয় ।
৬. বিদেশে কল করার জন্য বিশেষ প্যাকেজ দিতে হবে। মানুষ কেবল বিদেশের কল রিসিভ করতে চায়। কারণ কম খরচে কল করা যায় না। কম খরচে বিদেশে কল করতে পারলে টেলিটকের গ্রাহক বাড়তে পারে।

কয়েকটি বিদেশী অপারেটরের সাথে তুলনা করে বেশ কিছু আকর্ষণীয় সেবা দিতে পারলে আমার বিশ্বাস মানুষ দেশের টাকা দেশে রাখতে ঠিকই টেলিটক ব্যবহার করতে এগিয়ে আসবে। কারণ এখনো লাখ লাখ মানুষ আছে যারা দেশকে ভালবাসে।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×