somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পার্ট ২ পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারী ২০১১

২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উফফফ... শেষ পর্যন্ত পরীক্ষার তারিখ দিল। হ্যা, আগামী ১৬ই ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স পার্ট ২ (সেকেন্ড ইয়ার) এর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যদি‌ও সম্পূর্ন পরীক্ষা সূচী প্রকাশ করা হয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd তে প্রকাশিত নোটিশে জানুয়ারী-র প্রথম সপ্তাহে পূর্নাঙ্গ পরিক্ষা সূচী প্রকাশ করা হবে বলা হয়েছে।


এসএসসি, এইচএসসি তে ভাল ফলাফল না থাকায় সরকারী বিশ্ববিদ্যালয়ে সুযোগ মেলেনি। ভর্তি হলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে। প্রথম বর্ষ পার করেই বুঝলাম এর জ্বালা। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স করছি তাদের কপালটাই খারাপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সেশনজট শব্দটা মনে হয় সুপার গ্লু দিয়ে সাঁটানো আছে। অলিখিত সেশন জটের কারনে চার বছরের অনার্স শেষ করতে আমাদের প্রায় ছয় বছরের বেশি সময় লাগে। :( সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২০১০ এর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে। সেই পরীক্ষা কিনা নেওয়া হচ্ছে ২০১১ এর ফেব্রুয়ারীতে। পাক্কা ৬ মাসের সেশন জটে পড়লাম আমরা। এর আগেও ফার্স্ট ইয়ারের ৪ মাস জট আছে। চিন্তা করলেই কেমন যেন লাগে। আমাদের সাথের ব্যাচের যারা সরকারী কিংবা বেসরকারীতে ভর্তি হয়েছিল তারা আগামী বছরেই গ্রাজুয়েট হয়ে বেরিয়ে যাবে। বিশেষ করে বেসরকারিতে ভর্তি হওয়া বন্ধুরা কত আগেই তাদের গ্রাজুয়েশন শেষ করে ফেলবে। :( ইংরেজী উইকিপিডিয়াতে সেশন জট (Session-jam) এর ব্যাখ্যাতে লেখা আছে "Session-jam is a term commonly used in Bangladesh to refer to the failure of public universities to graduate students according to schedule..." তাইলে বোঝেন সেশন জট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কত বড় একটা ইস্যু...!

তারপর আছে আরেকটা সমস্যা। ফেব্রুয়ারি-র ১৯ তারিখে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে। হায় রে আমাদের শিক্ষা প্রশাসন !!! ছেলেপুলেরা খেলা দেখবে নাকি পরীক্ষা দেবে ! আমাদের মধ্যে যারা খেলা পাগল তাদের অবস্থা তো একেবারে লেজে গোবরে। খেলার চিন্তা আর পরীক্ষার টেনশন তাদের মাথায় চাপ সৃষ্টি করবে। দুটোই একসঙ্গে করতে গেলে পরীক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সবকিছু মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পরিমান অনিয়ম আর দুরাবস্থায় আছে তা ব্যাক্তিগত অভিজ্ঞতা না থাকলে বোঝা সম্ভব না।

যাই হোক কথা না বাড়াই। পরীক্ষার টেনশন এখনো মাথায় ঢোকেনি। জোর করে ঢোকানো লাগবে। দেখি খাতা কলম নিয়ে একটু বসা যায় কিনা। :|

একযোগে প্রকাশ: আমার বাংলা ব্লগ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×