মাঝির জন্য এলিজি (লিরিক-৬, ২০১০)
০১ লা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একলা পাড়ে খাড়াই আছি,
যাইতে কইলো না,
খাইল্যা নাও লইয়া গেল,
আমারে লইলো না;
ও মাঝি, আর একটু বইলো না...
ঘাটে ঘাটে থামলো কত,
মেলায় মেলায় ঘুরে,
পাইছে যত খাইলো তত,
ভাসলো কত দূরে...
কল্কি'র আগুন নিভলো পরে,
আর একটু বইলো না,
খাইল্যা নাওয়ে চইলা গেল,
যাত্রী লইলো না,
মাঝি, আর একটু বইলো না...
চান্দের আলো ডুইবা জলে,
গাঙ্গে উথাল-পাথাল,
হাওয়ার লগে গীতও চলে,
মাঝির বৈঠা-পাল...
চান্দের রূপে পাগল হইল,
পরাণে সইলো না,
একলা রাইখা চইলা গেল,
আমারে লইলো না...
আইছে মাঝি উজান ঠেইল্যা,
ভাটার লগে যায়,
গতর খাটার খুচরা পয়সা,
আলস্যে হারায়...
দিনের কামাই দিনেই শ্যাষ,
কিছুই রইলো না,
একলা শুধু আমি ই ছিলাম,
আমারে লইলো না,
মাঝি, একটু বইলো না...
জানি মাঝি আসবা ফিরা,
আবারো এই ঘাটে,
তোমার নাওয়ের অপেক্ষাতে
জনম আমার কাটে...
সেদিন তোমার ভরা নাওয়ে,
জায়গা দিবা নি?
পয়সা ছাড়া সেদিন তুমি,
যাত্রী নিবা নি?
তোমার লাইগা জনম হইল,
মরণ হইলো না,
মাঝি, একটু বইলো না...
সবাইরে পার করলা মাঝি,
আমারে কইরলা না,
মাঝি, একটু বইলা না...
সবার মাঝি হইলা তুমি,
আমার হইলা না,
মাঝি, একটু বইলা না...
মাঝি, একটুু বইলা না...
----ooo-----
লিরিক-৬
২০১০
ঢাকা
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন