somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ স্বাধীনতাঃ প্রশ্ন অনেক, উত্তর একটাই

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের এই বিশেষ দিনে বিভিন্ন পেইজে, প্রোফাইলে একটা বেশ কমন বলা যায় বহুল প্রচলিত একটা প্রশ্ন দেখি। প্রতি বছরই দেখি- "আচ্ছা, আমরা কি এখনও স্বাধীন হতে পেরেছি?"
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু কথা হলো প্রশ্নটা কার? কাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করা হচ্ছে? কেইবা এর জবাব দেবে???
ভেবে দেখুন, সবগুলোর উত্তরই হবে 'আমরা, আমাদের"! কী বুঝলেন?
আমরা যখন আমাদেরই নিজেদেরকেই প্রশ্ন করি আমরা স্বাধীন কিনা, তখন মাথায় রাখতে হবে, ৪৪ বছর আগে আমাদের বাপ-চাচা রা জীবনের ঝুঁকি নিয়ে, কেউকেউ নিজের জীবন বিসর্জন দিয়ে একটা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, আর আমরা আজ সেই স্বাধীনতা নিয়ে কী করছি? যে অবস্থার জন আজকে এই প্রশ্ন আপনার মনে আসে সেই অবস্থার জন্য দায়ী কারা? ভাইসব, এটার উত্তরও কিন্তু 'আমরা'!
রাজনীতির কথা বলবেন? রাজনীতি করে কারা? 'আমরা'! (ভ্রু কুঁচকাবেন না মশাই, নখের নীচে ভোটের কালো দাগ কিন্তু এখনো মোছে নাই, আপনার পক্ষপাতিত্বের স্বাক্ষর হয়ে জ্বলজ্বল চিহ্ন লেগে আছে এখনো। আপনার ভোটে নির্বাচিতজন যদি কোন অন্যায় করে সে অন্যায়ের সমান ভাগীদার আপনি নিজেও।)
এই 'আমরা' নিয়েই আমাদের এই দেশটা। এই ছোট্ট কমবয়েসী একটা দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবার আগে একবার ভাবুন না, আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, 'আপনি নিজে' দেশটার প্রতি কতটা যত্নবান! দেশের কল্যানে 'আপনি নিজে' কতটা নীতিবান! আমাদের স্বাধীনতা নামক সোনার হরিণ পাওয়ার যোগ্যতা কতখানি!
দেশ অনেক বড় বিষয়, আসুন আগে আমরা নিজেদের প্রশ্ন করি...

বিজয় দিবস, ১৬ ডিসেম্বর ২০১৪
‪#‎BANGLADESH‬
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×