এবার ডেস্কটপেও আসছে ফেসবুকের লাইভ ভিডিও
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে কেবল ফেসবুকের এই লাইভ ভিডিও সুবিধা থাকলেও ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্য ছিল না। তবে খুব শিগগিরই ফেসবুকের লাইভ ভিডিও সুবিধাটি আসছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্যও। ডেস্কটপের জন্য ধীরে ধীরে এ সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুকের সরাসরি ভিডিও সম্প্রচারের সুবিধাটি চালু করা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সোশ্যালটাইমস জানিয়েছে, ডেলিলাহ টেইলার নামের এক ফেসবুক ব্যবহারকারী ল্যাপটপ দিয়ে লাইভ ভিডিও করতে পেরেছেন। সাংবাদিকদের অনুরোধেই এ সুবিধা চালু করছে ফেসবুক। তবে এখনও এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
শিগগিরই ল্যাপটপের ক্যামেরা ও ডেস্কটপের সঙ্গে ক্যামেরা ডিভাইস যুক্ত করে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। ফেসবুক লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত হয়েছে। এমএসকিউআরডি ইনটিগ্রেশন হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।
তথ্যসূত্র: এনডিটিভি।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন