somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমণের সময় সুস্থ থাকার উপায়

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভ্রমণের সময় সুস্থ থাকা একান্ত প্রয়োজন। আমরা কাজকর্ম কিংবা পর্যটক হিসেবে ভ্রমণ করি। শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না। যেকোনো আনন্দভ্রমণ শুধু সামান্য অসুস্থতার জন্য পণ্ড হয়ে যেতে পারে। অথচ সামান্য কিছু ব্যবস্থা নিলে সুস্থ থাকা সম্ভব।
- ভ্রমণের সময় সাথে কিছু প্রয়োজনীয় ওষুধ রাখুন। যেমন-প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টাসিড ইত্যাদি।
- নিয়মিত কোনো ওষুধ ব্যবহার করলে তা সাথে রাখুন।
- অ্যান্টিসেপটিক ক্রিম ও লিউকোপ্লাস্ট সাথে নিন।
- ভ্রমণের সময় হাম হলে বা হওয়ার আশঙ্কা থাকলে চিকিৎসকের নির্দেশিত ওষুধ খেয়ে নিন এবং সাথে রাখুন।
- ফুটানো পানি ও শুকনো খাবার সাথে নিন, যাতে কোনো খোলা খাবার খেয়ে সমস্যা না হয়।
- ওরস্যালাইন কয়েক প্যাকেট সাথে নিন।
- আপনার যদি Dust Allergy থাকে তবে শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহনে ভ্রমণ করাই ভালো। আর তা সম্ভব না হলে ধুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন।
- যাদের মাইগ্রেন-জাতীয় মাথাব্যথা আছে, তারা তাদের ওষুধ সাথে রাখবেন এবং রোদে চশমা ব্যবহার করবেন।
- শিশুদের সাথে নিয়ে ভ্রমণের সময় বিশেষ সাবধানতা অবলম্বনের প্রয়োজন। শিশুর প্রয়োজনীয় ওষুধ এবং তাকে নিয়মিত যে চিকিৎসকের কাছে নিয়ে যান, তার মোবাইল নম্বর সাথে রাখুন; প্রয়োজনে যোগাযোগ করবেন।
- শিশুর খাবার সম্ভব হলে সাথে নিয়ে যাবেন। বাইরের খাবার দেয়ার ব্যাপারে সতর্ক থাকুন। নতুন কোনো খাবার দেবেন না বা যাতে অ্যালার্জি হয়, এমন খাবারও নেবেন না।
- একটু সতর্কতার সাথে ভ্রমণ করলেই তা আপনাদের জন্য হবে আনন্দদায়ক। প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবেন।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×