somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টফোন আসক্তি থেকে মুক্তির উপায়

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে না পারা আসক্তির নাম নমোফোবিয়া। এতে আক্রান্ত মানুষ তার স্মার্টফোনের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন।

আর তাই এখানে বেশ কিছু উপায় দেওয়া হল-যেগুলো আপনার স্মার্টফোন আসক্তি দূর করতে সহযোগিতা করতে পারে।

স্মার্টফোনের নোটিফিকেশন কাস্টমাইজ করুন

যত কম নোটিফিকেশন রিসিভ করবেন, ততো কম স্মার্টফোনটি চেক করবেন আপনি। কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মানুষ তার স্মার্টফোনে আসা নোটিফিকেশনগুলো অগ্রাহ্য করতে পারে না।আর সৌভাগ্যক্রমে স্মার্টফোনে নোটিফিকেশন সীমিত করা যায় যা কিনা তা আপনাকে কখনও বিরক্ত করবে না।

স্মার্টফোন ব্যবহার সীমিত করুন


দিনে কতবার স্মার্টফোনটি চেক করবেন, সে সময় নির্ধারণ না করে কোন কোন সময় চেক করবেন না সেটি নির্ধারণ করুন।উদাহরণ হিসেবে বলা যায়, খাবারের সময় কিংবা সামাজিক কোন আসরে ফোনটি চেক করা বন্ধ করুন।

অপ্রয়োজনীয় অ্যাপ থেকে মুক্তি নিন


ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপস রাখা জরুরি নয়। এটি যেমন আপনার সময় নষ্ট করে তেমনি আপনার স্মার্টফোনের বেশ কিছু মেমোরিও খেয়ে ফেলে।

বিছানায় যাওয়ার আগে ফোনটি সুইচ অফ করুন


বিছানায় গিয়ে ফোনটির সুইচ অফ করা অনেক সহজ হলেও অনেক ক্ষেত্রে মানুষ তা করে না। তাই ঘুমোতে যাওয়ার আগেই ফোনের সুইচ অফ করুন। কেননা এরপর সেটি ব্যবহার করার প্রয়োজনই পড়ে না।

অ্যাপের সাহায্য নিন


স্মার্টফোন ব্যবহারকে সীমিত করতে সাহায্য করতে বেশ কিছু অ্যাপ রয়েছে প্লে স্টোরে। রেসকিউ টাইম এবং অ্যাপ ডেটক্স এমনই কিছু অ্যাপস। আপনি এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনার সুবিধা মতো কনফিগার করে নিতে পারেন।

সময় দেখতে অ্যানালগ ঘড়ি ব্যবহার করুন


প্রায় সব মানুষই সময় দেখতে কিংবা অ্যালার্ম দিতে স্মার্টফোন ব্যবহার করে থাকে। এ অভ্যাসটি এখন কমন হয়ে গিয়েছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায়-সময় দেখতে গিয়ে ফোনে আসা নোটিফিকেশনও চেক করতে শুরু করেন ব্যবহারকারীরা। আর তাই হাত ঘড়ি পড়ার অভ্যাস করুন। স্মার্টফোনে অ্যালার্ম না দিয়ে ঘড়িতে অ্যালার্ম দিন।

ফিচার ফোনে ফিরে যান


আপনি যদি মারাত্মক আকারে স্মার্টফোন আসক্তিতে ভুগে থাকেন আর এ সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে বেশ কিছুদিনের জন্য ফিচার ফোন ব্যবহার শুরু করুন। এরপর যখন আপনি মনে করবেন আপনার আসক্তি দূর হয়েছে তখন ফের স্মার্টফোনে ফিরে আসতে পারেন। যদিও এ কাজটি সহজ নয়, তবুও চেষ্টা করতে ক্ষতি কী
(সংগৃহীত)

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×