somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐক্য ও বাম সংকীর্ণতা -১

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহত্তর বাম ঐক্য গড়ার যে প্রচেষ্টা বেশ অনেক আগের থেকেই শুরু হয়েছিল, তা হঠাৎ থমকে দাঁড়ালো। সিপিবি ও বাম মোর্চার আলোচনা ও যৌথ কর্মসূচি ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে দুঃখজনক এবং সামগ্রিক বাম রাজনীতির জন্য ক্ষতিকারক।


সম্প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব প্রধানমন্ত্রীর বাস ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এক আলোচনায় বসেছিলেন। সেই আলোচনার ফলশ্রুতিতে আওয়ামী লীগ ও তার জোট মহাজোটের সঙ্গীরা এবং অপরদিকে সিপিবি যুগপৎভাবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে কয়েকটি কর্মসূচি গ্রহন করেছে। তার মধ্যে একটি ছিল গত ২৯ ডিসেম্বর ঢাকা শহরে মিছিল করা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মিছিলটি শেষ হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের নিকটে। সিপিবির কয়েকটি মিছিল একত্রিত হয়ে শেষ হয়েছিল শহীন মিনারে গিয়ে। একই প্রশ্নে হলেও সিপিবি ও আওয়ামী লীগ এক হয়নি। কারণ একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মিল থাকলেও, অন্যান্য সকল রাজনৈতিক-অর্থনৈতিক ও সামাজিক প্রশ্নে পার্থক্য রয়েছে বিস্তর। শুধু তাই নয়, দু'দল দুই বিপরীত মেরুতে অবস্থান করা এবং সেটাই স্বাভাবিক। আওয়ামী লীগ হল লুটেরা ধনীক শ্রেনীর প্রতিনিধি এবং সাম্রাজ্যবাদের কাছে আত্নসর্মাপণকারী দল। তার সঙ্গে একত্রে মিলে জোট গঠন ( যা কোন কোন বাম দল করেছে ) তা কখনই শ্রমিক শ্রেনীর বিপ্লবী পার্টি বলে দাবিদার কোন দলের পক্ষে সম্ভব নয়। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নেও আওয়ামী লীগের সাথে সিপিবির পার্থক্য রয়েছে। সিপিবি মনে করে যে, আওয়ামী লীগের নেতৃত্ব যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে, কিন্তু বড় ঢিলাঢালা। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আন্তরিকতা নিয়েও প্রশ্ন আছে। যুদ্ধাপরাধীদের তদন্তকারী সংস্থার প্রধান সমন্বয়কারী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, দেখা গেলে সেই ব্যক্তি ছিলেন জামাত ও ইসলামী ছাত্র সংঘের কর্মী। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় একেবারে শত্রু শিবিরের যুদ্ধাপরাধীদের পক্ষের লোকদের কিভাবে নিয়োগ দেয়া হয়েছিল তা ভাবতেও অবাক লাগে। একি কেবল অমনযোগীতা? যদি তাই হয়ে থাকে, তাহলে সেটা গুরুতর অপরাধ। যুদ্ধাপরাধীদের বিচারের মত জায়গায় এমন অমনোযোগীতা, তদন্ত সংস্থার প্রধান রূপে একেবারে যুদ্ধাপরাধীদের শিবিরের (অন্ততঃ মতাদর্শগতভাবে একই শিবিরের) লোককে নিয়োগ দেয়া এটাকে ছেলে খেলা বলে উড়িয়ে দেয়া সঠিক হবে না। আর এত বড় ইস্যু নিয়ে ছেলে খেলাই বা হবে কেন?



একথা সত্য যে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে সরকারের মধ্যেও দ্বিধা-দ্বন্দ্ব, অমনযোগিতা ও আপোস করার প্রবণতা রয়েছে। বিএনপি জামাতকে নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠন করেছে। আওয়ামী লীগ অবশ্য এতদূর যায়নি। কিন্তু ১৯৯৬ সালে তারাও জামাতকে সঙ্গে নিয়ে একত্রে বসে যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহন করেছিল। ২০০৬ সালে আরেকটি কট্টর মৌলবাদী গ্রুপের সঙ্গে (মতার্দশভাবে তারাও যুদ্ধাপরাধীদের একই শিবিরের অন্তর্ভূক্ত) চরম প্রতিক্রিয়াশীল পাঁচ দফা চুক্তি করেছিলো। আওয়ামী লীগের মতো দলের কাছে ক্ষমতা এবং নির্বাচনে জয় লাভটাই গুরুত্বপূর্ণ। আর্দশের কোন বালাই নেই। সেই জন্য অপশক্তির সঙ্গে সমঝোতা, যুদ্ধাপরাধীদের বিচার থেকে যে কোন মুহুর্তে সরে যাওয়া, জামাতের কোন অংশের সঙ্গে আপোস করা অথবা মার্কিন সাম্র্যাজ্যবাদ ও মধ্য প্রাচ্যের কোনো প্রতিক্রিয়াশীল রাস্ট্রের চাপের কাছে নতি স্বীকার করা অসম্ভব নয়। অন্যদিকে প্রধান বিরোধীদল বিএনপি নানা অজুহাত তুলে যুদ্ধাপরাধীদের বিচারে বিঘ্ন ঘটাতে তৎপর রয়েছে; এমনকি সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষেও অবস্থান নিয়েছে।



সরকার ও সরকারি দলের দোদুল্যমানতা এবং প্রধান বিরোধী দলের যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান গ্রহন বেশ জটিল অবস্থা তৈরি করেছে। যুদ্ধাপরাধের বিচার ভেস্তে যেতে পারে অথবা হাল্কা হয়ে যেতে পারে, এমন আকাঙ্ক্ষা রয়েছে। অথচ যুদ্ধাপরাধের বিচার হওয়া এবং যুদ্ধাপরাধীদের শাস্তি হওয়া জাতির জন্য অতীব প্রয়োজন। এইজন্য প্রবল জনমত সৃস্টি করা প্রয়োজন এবং সরকারকেও অধিকতর কমিটমেন্ট এর জায়গায় আটকে ফেলা দরকার। এই মুহুর্তে সবচেয়ে জরুরি জাতীয় কর্তব্যের মধ্যে এটা পড়ে। সেইদিক থেকে বিচার করলে সিপিবি নেতৃত্ব যে ভূমিকা নিয়েছিলেন, তা আমার বিবেচনায় যথাযথ ছিল।



তবু এই বিষয়টি নিএ বাম মহলে বেশ শোরগোল শুরু হয়েছে। এমনকি কমিউনিস্ট পার্টির মধ্যেও কিছু ক্ষুদ্ধ প্রতিক্রিয়া, সামান্য হলেও দেখা গেছে। সিঁদুরে মেঘ দেখলে গরু যেমন ভয় পায়, তেমনি অহেতুক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পার্টি কর্মীদের কারোর মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, পার্টি নেতৃত্ব কি স্বাধীনভাবে দাঁড়ানোর প্রত্যয় থেকে সরে গিয়ে বুর্জোয়ার ওপর নির্ভরশীলতার পুরাতন ভ্রান্ত লাইনে চলে গেল? বিশেষ করে আওয়ামী লীগ প্রসঙ্গে আগেকার সেই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি কি আবার ফিরে এলো?



বস্তুতঃ এই রকম আশঙ্কার কোন ভিত্তি নেই। কারণ পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পরিষ্কার করে বলেছেন, 'আমরা ১৪ দলের আগেও ছিলাম না, এখনও নাই, ভবিষ্যতে যাবো না। আমরা বিরোধী দলে আছি ও থাকবো।' তবে পার্টি এই একটি ইস্যুতে আওয়ামী লীগের সাথে যুগপৎ ধারায় কয়েকটি কর্মসূচি গ্রহন করেছে।



একত্রে কোন সভা, সমাবেশ, মিছিল বা কোন যৌথ বিবৃতিও নয়। একই তারিখে যুগপৎভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে একই দাবি বা ইস্যুতে মিছিল বা সমাবেশ করার যে ধারা ইতিপূর্বে তৈরি হয়েছিল, সেটাই এক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। একত্রে নয় বরং যুগপৎ ধারায় কর্মসূচি গ্রহনের দিকটি কিন্তু তাৎপর্যপূর্ণ ও বিশেষভাবে লক্ষণীয়। আমাদের বাম মহলের বন্ধুরা সেটা বোঝার চেষ্টা করেনি। উক্ত ঘটনা বাম মহলে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যে, তারা ইতিপূর্বে তৈরি হওয়া সিপিবি বামমোর্চার মধ্যকার সমঝোতা ও ঐক্য এবং ইতিপূর্বে যৌথভাবে ঘোষিত কতিপয় কর্মসূচি থেকে এক তরফাভাবেই ঘোষণা দিয়ে সরে এসেছেন। অর্থাৎ বৃহত্তর বাম ঐক্য গড়ার যে প্রচেষ্টা বেশ অনেক আগের থেকে শুরু হয়েছিল, তা হঠাৎ করে থমকে দাঁড়ালো। সিপিবি ও বাম মোর্চার আলোচনা ও যৌথ কর্মসূচি ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে দুঃখজনক এবং সামগ্রিক বাম গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকারক। এর জন্য কে দায়ী সেই প্রশ্নে আমি আপাততঃ এই নিবন্ধে কোন আলোচনা বা বির্তক উপস্থাপন করছি না। কারণ তাতে যতটুকু তিক্ততা তৈরি হয়েছে, তা বাড়বে বৈ কমবে না। সুস্থ যুক্তির ভিত্তিতে বিবেচনা করার জন বোধ হয় আরও একটু সময় দেয়া বা নেয়া দরকার।



সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রীক আলোচনা ও বিশ্লেষণের আগে আমি পাঠক ও পার্টি কর্মীদের জন্য বুর্জোয়ার সঙ্গে ঐক্য প্রসঙ্গে কমিউনিস্টদের সাধারণ নীতিমালার বিষয়গুলি সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই। এই নিবন্ধের বাকি অংশ সেই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে।



------------ হায়দার আকবর খান রনো

বিঃদ্রঃ ' সাপ্তাহিক একতা ' সংখ্যা ২১।। ৮ জানুয়ারী ২০১২ থেকে সংগৃহীত

ঐক্য ও বাম সংকীর্ণতা -২
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×