somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি বেডরুমের দিকে যাচ্ছিলেন

১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের না। এটা সরকারের উপরতলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের না মানে স্বরাষ্ট্রমন্ত্রীর না ।স্বরাষ্ট্রমন্ত্রীর না মানে পুলিশেরও না। ফলে বেডরুমের ভিতর যদি খুন-খারাপি, ছিনতাই বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তার দায়-দায়িত্ব অব্যশই এবং অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এর কোন বিকল্প নেই। সরকার বেডরুম পাহারা দেবার জন্য কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় আসেনি।

কিন্তু পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামকে যে রাজপথে ছিনতাইয়ের শিকার হলেন, সেটার কী জবাব? তাকে যে ছিন্তাইকারীরা ভোরবেলা রাজপথে পরিবারের লোকজনসহ গাড়ি থেকে নামিয়ে গাড়িসহ সকল মালসামানা নিয়ে গেল তার কী হবে? এর কী কোনো জবাব আছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ?

হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েক বিলিয়ন গুণ ভালো । তার জন্য আগে আপনাকে ছিনতাইয়ের গল্পটা শুনতে হবে।

ডিআইজি সাহেব সারারাত স্কয়ার হসপিটালে ছিলেন। তার ভায়রা ভাই ওই রাতেই মারা যান। ভোরবেলা তিনি হাসপাতাল থেকে বেরিয়ে পরিবারের দুই সদস্যকে নিয়ে মোহাম্মদপুরের খিলজি রোড়ের বাসার দিকে রওয়ানা হন। খিলজি রোড়ে ঢোকার মুহুর্তেই পাঁচ-ছয় যুবক অস্ত্র নিয়ে গাড়িটি আটকিয়ে এক্স করোলা গাড়িটিসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। বলে রাখা ভালো, ডিআইজি সাহেবের সঙ্গে তখন তার দেহরক্ষী ছিলেন না।


ছিনতাইয়ের ঘটনা রাজপথে ঘটেছে এটা ভোরের মিষ্টি আলোর মতো সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে- ডিআইজি সাহেব কোথায় যাছিলেন। ক্লান্ত ডিআইজি সাহেব বাসায় গিয়ে কি করতেন ? নিশ্চিয় ঘুমাতে যেতেন। হ্যাঁ, এই তো আসল কথা, তার মানে ডিআইজি সাহেব বেডরুমের দিকে যাচ্ছিলেন। সুতরাং, সরকার তো আগেই বলেছে, তারা বেডরুমের নিরাপত্তা তারা দিতে পারবে না।তাহলে এখন যারা বেডরুমের দিকে যাবে তাদের নিরাপত্তার দায়দায়িত্ব সরকার নেবে না।

সাফ কথা। ডিআইজি সাহেব যদি বাসার দিকে না গিয়ে অফিসের দিকে যেতেন তাহলে অবশ্যই সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ দায়দায়িত্ব নিত। কিন্তু এখন আর নেবে না। কারণ তিনি বেডরুমের দিকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। সাফ কথা।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×