উৎপাদন বৃদ্ধির লক্ষে সকল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বছরে অতিরিক্ত প্রায় ৩৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে এ শস্য উৎপাদন বাড়ানো হবে। এজন্য ১২৫ কোটি ২৩ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। প্রকল্পটি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আটটি উপজেলায় (গোদাগাড়ী, পুটিয়া, চারঘাট, নাচোল, গোমস্তাপুর, দামুরহাট, পতœীতলা এবং মহাদেবপুর) বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছিল। বরেন্দ্র এলাকার এ তিন জেলার আবহাওয়া অত্যন্ত শুষ্ক, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকে তাই ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার সুযোগ কম। প্রকল্প এলাকার মাত্র ৫০ থেকে ৫২ শতাংশ জমি ভূ-গর্ভস্থ পানি দ্বারা সেচ সুবিধা প্রদান করা সম্ভব হয়। অবশিষ্ট জমির সেচ কাজ বৃষ্টির ওপর নির্ভরশীল। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি কম হয় বা গ্রীষ্মকালে যখন খরা দীর্ঘায়িত হয়, তখন সেচের অভাবে এ এলাকায় আমনের চারা রোপণ করা যায় না। এতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কম হয় এবং গমসহ অন্যান্য রবিশস্য চাষেও বিঘœঘটে। তাই সম্পূরক সেচ প্রদানের মাধ্যমে ওই এলাকার ফলন বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ধান, গম ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। যা খাদ্য নিরাপত্তা অর্জনসহ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অতিরিক্ত ৩৮ হাজার টন খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পন্ন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

