পদ্মা সেতুর বহু প্রত্যাশিত ট্রায়াল (পরীক্ষামূলক) পাইল ও হ্যামার আসছে আজ বৃহস্পতিবার। পদ্মা সেতুর বিশাল এই চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে। এর পরে নৌ পথে আনা হবে মাওয়ায়। গত ২৩ জানুয়ারি চীন থেকে এ পাইল জাহাজে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। পথে ২৯ জানুয়ারি সিঙ্গাপুর হতে বিশাল ওজনের হ্যামারটি তুলে নেয়া হয় জাহাজে। এই চালানে রয়েছে ১০ পাইলের ৫০ টুকরো ও ১শ’ ৪৭ টন ওজনের হ্যামার। পরীক্ষামূলক এ ১০ পাইল দিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের কাজ শুরু করা হবে। আগামী মাসের ২০ তারিখ এই ট্রায়াল পাইলের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এসব পাইল বসাতে ইতোমধ্যে মাওয়ায় তৈরি করা হয়েছে মঞ্চ। এ মঞ্চ ব্যবহার করে ও নদীর ওপর ভাসমান ক্রেন হতে এসব পাইল বসানো হবে পদ্মার বুকে মাটির নিচে। এছাড়া ১২টি টেস্টিং পাইলের মধ্যে বাকি দুটি কনস্ট্রাকশন পাইল তৈরি করা হবে সেতুস্থলের কনস্ট্রাকশন ইয়ার্ডে। চীনের এ পাইল কারখানাটি লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডে স্থানান্তর করা হবে। পরবর্তীতে এখানেই তৈরি হবে সেতুর সকল মূল পাইল। অবরোধ হরতাল সত্ত্বেও মাওয়ায় দেশী-বিদেশী প্রায় ৬ হাজার সামরিক বেসামরিক লোক কাজ করছে। মাওয়ার বিশাল এই কর্মযজ্ঞ দেখে মনেই হবে না কোন অবরোধ-হরতাল হচ্ছে। স্বপ্নের এই সেতুর কাজ ক্রমেই এগিয়ে চলেছে। আশা করা হচ্ছে ২০১৮ সালের মধ্যেই বাংলার জনগণ এর সুফল পাবে।
বহু প্রত্যাশিত পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে তর তর গতিতে। ট্রায়াল পাইল ও হ্যামারের বিশাল চালান আসছে চায়না থেকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

