somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশর শক্ত অবস্থান

১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বব্যাংক ও আইএমএফের বিশ্ব অর্থনৈতিক সূচকে এ বিষয়টি উঠে এসেছে। ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৪৪তম। এ সময় বাংলাদেশের জিডিপির পরিমাণ বেড়ে ২০৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্রয় ক্ষমতার ভিত্তিতে ২০১৫ সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭২ দশমিক ৪০ ডলার। ২০১৩ সালে ছিল ৪৬১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। বিশ্ব উন্নয়ন সূচক’ এ বাংলাদেশের অবস্থান ২০১৩ সালে ছিল ৫৮তম। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেই শুধু নয় সামাজিক ক্ষেত্রে দশ সূচকে বাংলাদেশের অগ্রগতি ব্যাপক। দেশের সামাজিক দশ সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনের কারণ ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সরকার দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করে, যা চলতি মাস থেকে বাস্তবায়ন শেষ হবে। এসব পরিকল্পনায় বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে তথ্য ও প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং দারিদ্র্যের হার ১৩ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়। বর্তমান সরকার পাঁচ বছর দেশ পরিচালনার পর ২০১৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে। সরকারের পূর্ব ও বর্তমান মেয়াদকালে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিবেশী ও সমমানের রাষ্ট্রগুলোর তুলনায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অভূতপূর্ব সাফল্য বিশ্বে বাংলাদেশেল ভাবমূর্তি উজ্জ্ব¡ল করেছে। ক্রয় ক্ষমতার ভিত্তিতেও (জিডিপি বেজড অন পিপিপি) বাংলাদেশ সামনে এগিয়েছে তিন ধাপ। ২০১৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ছিল ৩৬তম। তবে ২০১৫ সালে উঠে আসে ৩৩তম স্থানে। গত ছয় বছরে ক্রমাগতভাবে ৬ দশমিক ২ শতাংশ হারে জিডিপি অর্জন করে চলেছে বাংলাদেশ। যা গোটা বিশ্বের কাছে প্রশংসা পেয়েছে। তাছাড়া প্রবৃদ্ধি এখন উন্নীত হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে। তবে জিডিপির ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে এক নম্বর স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী ভিয়েতনাম, তাজাকিস্তান, পর্তুগাল, কাতার, নিউজিল্যান্ড ও পেরুকে পেছনে ফেলে উপরে উঠে এসেছে বাংলাদেশ। ক্রয় ক্ষমতার হিসাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে চীন। ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৮ দশমিক ৯ শতাংশ। পরের পাঁচ বছরে ৮ দশমিক ৯ শতাংশ কমে ২০০৫ সালে দারিদ্র্যের হার দাঁড়ায় ৪০ শতাংশে। ২০১০ সালে দারিদ্র্যের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ, যা বর্তমানে নেমে এসেছে ২৪ শতাংশে। এদিকে, ২০১৮ সালের মধ্যে দারিদ্র্যের হার আরও ১০ শতাংশ নিচে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সরকার। অর্থনীতির ক্রমবর্ধমান বিকাশের পাশাপাশি দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে রাখতে সক্ষমও হয়েছে বাংলাদেশ সরকার।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×