somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গার্মেন্ট শিল্পের বিকাশ তো দূরের কথা বরং একে বিলুপ্তি বা ধ্বংসের দিকে কি ঠেলে দিতে উদ্যত অ্যাকোর্ড এবং অ্যালায়েন্স?

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রানা প্লাজা ধসে মারাত্মক দুর্ঘটনার পর ইউরোপীয় গার্মেন্ট ক্রেতাদের জোটগত সংগঠন অ্যাকোর্ড এবং উত্তর আমেরিকান ক্রেতাদের জোট অ্যালায়েন্সকে দেশের গার্মেন্ট কারখানাগুলোর কমপ্লায়েন্স মান পরীক্ষার অনুমোদন দেয়া হয়। ২০১৩ সালের মাঝামাঝি সময় থেকে তারা কাজ শুরু করে। গত দুই বছরে তারা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় ২ হাজার ৯৩৬টি কারখানা পরিদর্শনের কাজ শেষ করেছে, বাকি আছে ৩০০ কারখানা। তাদের কাজের আওতা ছিল কারখানার স্ট্রাকচারাল ডিজাইন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ইলেক্ট্রিক ওয়্যারিংয়ের বিষয় দেখার। কিন্তু তারা তাদের এই এখতিয়ারের বাইরে অনভিপ্রেত, অনাকাক্সিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যাকে বলা যায়, রীতিমতো বাড়াবাড়ি রকমের কাজ। সরকার তাদের কাজের জন্য অনুমতি দিয়েছিল যাতে দেশের পোশাক শিল্পের উপকার হয়। কিন্তু তারা এখন দেশের এ শিল্পের বিকাশ তো দূরের কথা বরং একে বিলুপ্তি এবং ধ্বংসের দিকে ঠেলে দিতে উদ্যত। দেশের পোশাক শিল্পের মালিকরা তাদের অনভিপ্রেত কর্মকাণ্ডের নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আশংকা করছেন। বাংলাদেশের পোশাক শিল্পের বাজার অন্য দেশের হাতে তুলে দেয়ার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এরা তাদের এখতিয়ারের বাইরের কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছেন বলে মালিকদের বেশিরভাগই মনে করছেন। বিষয়টি বাণিজ্যমন্ত্রীকে তারা অবহিত করেছেন, অবহিত করেছেন অর্থমন্ত্রী মহোদয়কেও। তারাও চরম বিরক্তি প্রকাশ করেছেন অ্যাকোর্ড এবং অ্যালায়েন্সের এই বাড়াবাড়িতে। ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকোর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ গার্মেন্ট সংশ্লিষ্টদের কাছে এক মূর্তিমান আতংকের নাম হয়ে দাঁড়িয়েছেন। এই একই ব্যক্তি আবার যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন এএফএলসিআইওর এজেন্ট। এ কারণেই অ্যাকোর্ড গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে অযাচিত খবরদারি করছে বলে জানিয়েছেন বিজিএমইএ-র সভাপতি। কারখানার ভবনের মান, অগ্নিনির্বাপণ সিস্টেম পরীক্ষা করে দেখার এখতিয়ারের বাইরে গিয়ে তারা কারখানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বিষয়েও হস্তক্ষেপ শুরু করেছে। সম্প্রতি একটি কারখানায় মালিক যৌক্তিক কারণে ৬ জন শ্রমিককে আইন অনুযায়ী বরখাস্ত করেন; কিন্তু আকোর্ডের পক্ষ থেকে জোর করা হচ্ছে- এই শ্রমিকদের কাজে রাখতে হবে! শুধু এটাই নয়, এমন আরও নানাবিধ এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড চালাচ্ছে সংস্থাটি। ফলে ত্যক্ত-বিরক্ত মালিকসহ বাংলাদেশ গার্মেন্ট শিল্প মালিক সংগঠন, বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিক সংগঠন, বাংলাদেশ রফতানিকারক সমিতি। আমরা আশা করি, দেশের পোশাক শিল্পের স্বার্থে সংস্থা দুটির নজিরবিহীন স্বেচ্ছাচারিতা বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে সরকার।



সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×