রেলের ব্যাপক উন্নয়নে সরকার ২০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান করেছে। এই প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ৫৭১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। রেল-যোগাযোগকে পুরোপুরি আধুনিক করতে সরকারের নেওয়া ২০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে নতুন করে কয়েকটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এ পরিকল্পনার অংশ হিসেবে সরকারি অর্থায়নে তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ৩৫ কিলোমিটার নতুন রেললাইন স্থাপনের কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া আর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ ও কাশিয়ানীতে নতুন রেলপথ স্থাপনের কাজ হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ তিন উপজেলায় ৫০ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে ২০১৭ সালের জুনের মধ্যে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে সরাসরি টুঙ্গিপাড়ায় রেল-যোগাযোগ স্থাপিত হবে।এর আওতায় চারটি স্টেশন, ৪৪টি সেতু ও ৫ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া প্রকল্পটির অধীনে কালুখালী-ভাটিয়াপাড়া এলাকার রেলপথ পুনর্নিমাণ করা হবে। এদিকে ২০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বর্তমানে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন ৭৮ দশমিক ৮০ কিলোমিটার, পাচুরিয়া-ভাঙ্গা সেকশনের পুকুরিয়া-ভাঙ্গা পর্যন্ত ৫ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণকাজ চলমান রয়েছে। খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল ডুয়েল মিটার-গেজ ট্র্যাক নির্মাণের কাজও প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া পদ্মা সেতুতে রেলসংযোগ নির্মাণের জন্য ঢাকা-মাওয়া-ভাঙ্গা ৮২ দশমিক ৩২ ও ভাঙ্গা-নড়াইল-যশোর ৮৪ দশমিক ১- এই মোট ১৬৬ দশমিক ৩৩ কিলোমিটার নতুন ব্রড-গেজ রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া আর স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ ও কাশিয়ানীতে নতুন রেলপথ স্থাপনের কাজ হাতে নিয়েছে সরকার
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।