somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগোপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলেই আসবাবপত্রসহ অপ্রচলিত পণ্যের রপ্তানি বেড়েছে বহুলাংশে

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের অপ্রচলিত অনেক পণ্যই বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে। সবজি, পান-সুপারি থেকে শুরু করে কাঠের তৈরি আসবাবপত্র শিল্পে প্রতি বছরই বাড়ছে রপ্তানির পরিমাণ। গত ৬ বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৭ গুণ। ২০০৯ সালে যত টাকার আসবাবপত্র বিদেশে রপ্তানি হয়েছে, ২০১৪ সালে হয়েছে তার প্রায় ৭ গুণ। রপ্তানির ক্ষেত্রে দু-একটি পণ্যের ওপর নির্ভর না হয়ে একাধিক পণ্যের দিকে নজর দেওয়ার কারণেই দেশ এ সুবিধা পেতে শুরু করেছে। এক্ষেত্রে আসবাবশিল্পের এগিয়ে যাওয়া খুবই ইতিবাচক। দেশের আসবাবশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি, গুণগত মান, যুগোপযোগী নকশায় আসবাবপত্র তৈরির ফলে বাংলাদেশের আসবাব বিদেশিদের কাছে প্রিয় হয়ে উঠছে। গত ৬ বছরের ব্যবধানে ৬ দশমিক ৩৫ ভাগ আসবাবপত্র রপ্তানি বেড়েছে। এটাকে বাংলাদেশে আসবাবপত্রশিল্পের জন্য একটি বিপ্লব বলা যায়। এ বিপ্লবের ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে শুধু দু-একটি পণ্যের ওপর নির্ভরশীলতা অনেকাংশেই কমে এসেছে এবং বাংলাদেশের রপ্তানিকারকরা কাঁকড়া, কুঁচের মতো অপ্রচলিত পণ্য রপ্তানি করতেও উদ্বুদ্ধ হচ্ছেন। আসবাবপত্রসহ অপ্রচলিত পণ্য রপ্তানিতে যে ধারবাহিকতা চলমান আছে এবং তা ধরে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এ খাত; কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ সব জায়গাতেই আসবাবপত্রের চাহিদা বেড়েছে। এর ফলে লাখো মানুষের কর্মসংস্থানও বাড়ছে। বর্তমানে এ শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৩০ লাখ মানুষ জড়িত রয়েছেন। বর্তমানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, জার্মানিসহ প্রায় বিশ্বের প্রায় ১৬টি দেশে বাংলাদেশি আসবাবপত্র রপ্তানি হচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশি আসবাবসহ অপ্রচলিত পণ্যের একটি বড় বাজার।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×