এবার ওয়াটার ট্যাক্সি, সার্কুলার বাস, থিয়েটারে আরও নান্দনিক রুপে নগরবাসীর সামনে আসছে হাতিরঝিল
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীবাসীর কাছে প্রাণ খুলে দম নেওয়ার স্থান বলতে ‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন’ প্রকল্পই প্রধান। প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। তবে এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি প্রকল্পের কাজ। এ প্রকল্পের আওতায় এবার হাতিরঝিলের জলে দেখা যাবে ওয়াটার ট্যাক্সি। সঙ্গে সার্কুলার বাস ও থিয়েটারও যুক্ত হচ্ছে হাতিরঝিল প্রকল্পে। নগরবাসী হাতিরঝিলে যাতে আরও বেশি বিনোদন পায় সেই লক্ষ্যে স্বচ্ছ পানিতে চলবে ওয়াটার ট্যাক্সি। এর চারপাশে বিনোদনপ্রেমীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সার্কুলার এসি ও নন এসি বাস চালু করা হবে। একইভাবে ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবর মঞ্চের আদলে থিয়েটার নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় আড়াই হাজার দর্শনার্থী নানা ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এছাড়া ঝিলের পানির গুণগত মান ঠিক রাখার জন্য ২০টি ফোয়ারা নির্মাণ করা হচ্ছে। সরকারের এমন প্রকল্পে বিনোদনপ্রেমীরা দুর্গন্ধমুক্ত পরিবেশে হাতিরঝিলে প্রাণ খুলে ঘুরতে পারবেন এবং দৃষ্টিনন্দন হবে হাতিরঝিল।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন