somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছিটমহলবাসীদের জীবন মান উন্নয়নে বিশেষ উদ্যোগ সরকারের। ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তাঘাট নির্মাণ, বাজার তৈরির পাশাপাশি তৈরি হবে ইউনিয়ন পরিষদ

০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নতুন নাগরিকদের জীবন মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। যাতে অন্য বাংলাদেশীর মতো সব ধরনের নাগরিক সুবিধা পায় সাবেক ছিটমহলবাসী। সেই সঙ্গে যে প্রত্যাশা নিয়ে এই মানুষগুলো বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে তা পূরণ হতে পারে। এর অংশ হিসেবে সদ্য সাবেক হওয়া ছিটমহলবাসীর ভাগ্যের উন্নয়নে গুচ্ছ প্রকল্প হাতে নেয়া হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে ছিটমহলবাসীদের জন্য বরাদ্দকৃত ২০০ কোটি টাকা দিয়েই প্রাথমিক কার্যক্রম শুরু করা হতে পারে। অন্যদিকে ছিটমহলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, কানেকটিভিটিসহ আর্থ-সামাজিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেওয়া হয়েছে। সাবেক ছিটমহলবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে ও কর্মদক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে একটি গুচ্ছ প্রকল্প বা ক্লাস্টার প্রজেক্ট হাতে নেয়ার কাজ শুরু হয়েছে। এর আওতায় ছিটমহলবাসীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তাঘাট নির্মাণ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী এবং বাজার ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম হাতে নেয়া হবে। এজন্য প্রাথমিকভাবে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এতে সচিব পদমর্যাদার একজন সদস্যকে প্রধান করে পরিকল্পনা কমিশনের উর্ধতন কর্মকর্তারা ছিটমহল উন্নয়ন সংক্রান্ত কমিটিতে থাকবেন। যারা ছিটমহলের সমস্যা নিরূপণ করে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল রয়েছে। ১৯৭৪ সালে করা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় ১১১টি ছিটমহল পেয়েছে বাংলাদেশ। এসব ছিটমহলে জনসংখ্যা প্রায় ৪০ হাজার। যারা সব ধরনের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল এতদিন। ১৯৭৪ সালে সম্পাদিত মুজিব-ইন্দিরা চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থলসীমান্ত বিল অনুমোদিত হওয়ার (বর্তমানে ছিটমহল হস্তান্তর হয়েছে) ফলে ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×