নাগরপুরের স্বপ্নপূরণের অগ্রযাত্রায় ধলেশ্বরী ব্রিজ
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে স্বপ্নপূরণ হতে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পূর্বাংশের মানুষের। তাদের দীর্ঘদিনের দাবি ছিল উপজেলার কেদারপুর গ্রামে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ নির্মাণের। ব্রিজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ব্রিজের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। পিলারগুলো পানির ওপরে উঠে গেছে। ঢাকার সঙ্গে যোগাযোগ রাখতে নাগরপুর উপজেলার পূর্বাংশের মানুষের ঢাকা যেতে হয় টাঙ্গাইল শহর হয়ে। এতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা। এ ব্রিজ নিমানে দুই ঘণ্টাতেই ঢাকা যাওয়া যেতে পারবে গ্রামবাসী। কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর এ ব্রিজ নির্মিত হলে সিরাজগঞ্জের চৌহালীসহ টাঙ্গাইলের নাগরপুরের পূর্বের বিশাল চরাঞ্চলের মানুষ অল্প সময়ে সহজেই সারুটিয়া থেকে ঢাকা যেতে পারবে। ঢাকায় যেতে গ্রামবাসীর অন্তত ৫০ কিলোমিটার রাস্তা কমে যাবে। তাছাড়া ধলেশ্বরী নদীর ওপর ব্রিজটি নির্মাণে নাগরপুরের চরাঞ্চলের মানুষদের ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে এবং উন্নত হবে তাদের জীবন যাত্রার মান।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন