somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষ শ্রমিক গড়ার পাশাপাশি বৈদেশিক আয় বৃদ্ধির লক্ষ্যে পাইলট প্রকল্প হাতে সরকারের

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের অদক্ষ শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে উত্পাদন খাতে ১৫ লাখ শ্রমিকদের কাজে সক্ষম করে গড়ে তোলা যাবে।এছাড়া প্রশিক্ষিত এসব শ্রমিকদের পাঠনো যাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার আয়ও বাড়বে। দক্ষ শ্রমিক তৈরিতে সরকার ১৬০ কোটি ডলার ব্যয়ে এ প্রকল্পটি হাতে নিয়েছে। যার মাধ্যমে দক্ষ শ্রমিকের অভাব পুরণে দেশের ক্রমবর্ধমান উত্পাদন খাতে প্রশিক্ষিত শ্রমিক পাওয়া যাবে। প্রকল্পটি আগামি অর্থবছর থেকে শুরু হয়ে পরবর্তী ১০ বছর ধরে চলবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি বছর ১ লাখ ৫০ হাজার শ্রমিক প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ পাওয়া শ্রমিকরা যৌথভাবে দেশের সরকারি ও বেসরকারি উত্পাদন খাতে চাকরির সুযোগ পাবে। সরকার সম্প্রতি নতুন এ প্রকল্পটি অনুমোদন দিয়েছে। যা বর্তমান সরকারের নেওয়া ৩য় পর্যায়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প। এটি সরকারে বহুল সমালোচিত জাতীয় সেবা প্রকল্প এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীন। নতুন প্রকল্পে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের প্রতি বেশি দৃষ্টি দেওয়া হবে। কেননা সেখানে দক্ষ শ্রমিকদের অদক্ষদের তুলনায় পাঁচগুণ বেশি বেতন দেওয়া হয়। তাই, মধ্য প্রাচ্যের তেল অধ্যুষিত অঞ্চলে কর্মরত স্বল্প প্রশিক্ষিত শ্রমিকদের পরিবর্তে যদি দক্ষ শ্রমিক প্রেরণ করা যায় তাহলে দেশের বৈদেশিক আয় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।



সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×