somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরনে দীর্ঘমেয়াদি রোডম্যাপ

১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ অনেক এগিয়ে। নারী শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বেড়েই চলছে। কর্মক্ষেত্রে পুরুষ ও নারীর অনুপাতের ব্যবধান এখন কমছে। পড়ালেখায় সুযোগ-সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুল-কলেজে মেয়েদের সাফল্য চোখে পড়ার মতো। কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে যাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আর এই সমতা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে সরকার। তাই পুরুষদের পাশাপাশি নারীদের সুশিক্ষিত করে সর্বক্ষেত্রে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। এমডিজি অর্জনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এমডিজির সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও বাংলাদেশ নেতৃত্ব দিতে সক্ষম হবে। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে ৭০তম অধিবেশনে ১৯৩টি সদস্য দেশ ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা হিসেবে এসডিজি অনুমোদন করে। এ লক্ষ্যমাত্রা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। জাতিসংঘ বিশ্বের উন্নয়ন টেকসই করতে ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি টার্গেট করেছে। এর মধ্যে অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো দারিদ্র্য ও চরম দারিদ্র্যের মধ্যে বসবাসরত জনগোষ্ঠীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। দীর্ঘমেয়াদি রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়ে সফলতা আসবে। চলতি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ১৭টি লক্ষ্যমাত্রার ৫ নম্বরে রয়েছে লিঙ্গ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। এসডিজি অর্জনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা এবং দক্ষতার সঙ্গে তা সম্পন্ন করা।


সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×