somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুই হাজারেরও বেশি শূন্য পদের জন্য শীঘ্রই আসছে ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। ইতোমধ্যেই পদসংখ্যা চূড়ান্ত করে সুপারিশ সম্বলিত সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। দুই হাজার ৪২টি পদের জন্য চাহিদাপত্র দেয়া হলেও নিয়োগের সময় পদ আরও বাড়বে। চাকরি প্রার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং দ্রুত সময় একটা ভাল কিছু করার চেষ্টাও অব্যহত রয়েছে। এ মুহূর্তে ৩৫তম বিসিএসের নন-ক্যাডার ছাড়াও ৩৬ ও ৩৭ বিসিএসের কাজ দ্রুত এগিয়ে চলছে। পদের চাহিদা মোতাবেক শীঘ্রই ৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থার চাহিদাপত্রের আলোকে পদসংখ্যা চূড়ান্ত করা হয়েছে। এরপর চূড়ান্ত সুপারিশ সম্বলিত একটি সারসংক্ষেপ কমিশনে পাঠানো হয়েছে। এবার দুই হাজার ৪২টি শূন্য পদের জন্য যে চাহিদাপত্র পিএসসিতে এসেছে তার মধ্যে প্রশাসন ক্যাডারের জন্য আছে ৩০০টি পদ, পররাষ্ট্র ক্যাডারের জন্য ২০টি, পুলিশ ক্যাডারের জন্য ১০০টি পদ। তবে শিক্ষা ক্যাডারের পদ থাকছে সবচেয়ে বেশি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৯ শতাধিক পদ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুটি ক্যাডারে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হবে ১০০ জনকে। বিসিএস আনসার ক্যাডারের অধীনে সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন উপ-অধিনায়ক পদে নিয়োগ দেয়া হবে ৩১ জনকে। বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের সহকারী মহা-হিসাবরক্ষকের শূন্য পদ ১১টি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিসিএস কর ক্যাডারের সহকারী কর কমিশনারের শূন্য পদ ৯টি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিসিএস সমবায় ক্যাডারের এন্ট্রি পদ সহকারী নিবন্ধক পদে নিয়োগ দেয়া হবে দুজনকে। পরিকল্পনা বিভাগের বিসিএস ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান পদে নিয়োগ পাবেন ৬ জন। দুইজন পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ পাবেন বিসিএস পরিসংখ্যান ক্যাডারের অধীনে। রেলপথ মন্ত্রণালয়ের বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক এবং বিসিএস রেলওয়ে প্রকৌশল ক্যাডারের অধীনে ১৭ জনকে নিয়োগ দেয়া হবে। তথ্য মন্ত্রণালয়ের বিসিএস তথ্য ক্যাডারের সহকারী পরিচালক, তথ্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তার একটি, সহকারী পরিচালক অনুষ্ঠানের ৯টি, সহকারী বার্তা নিয়ন্ত্রকের ১৪টি এবং সহকারী বেতার প্রকৌশলীর ১১টি পদ শূন্য রয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিসিএস (বন) ক্যাডারে সহকারী বন সংরক্ষকের শূন্য পদ ২২টি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিসিএস ডাক ক্যাডারের সহকারী পোস্টমাস্টার জেনারেলের শূন্য পদ সাতটি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিসিএস মৎস্য ও বিসিএস পশুসম্পদ ক্যাডারের শূন্য পদ ৫২টি। এর মধ্যে খামার ব্যবস্থাপক ১০টি, উপজেলা মৎস্য কর্মকর্তা পাঁচটি, বৈজ্ঞানিক কর্মকর্তা দুটি, মাইক্রোবায়োলজিস্ট একটি, সম্প্রসারণ প্রশিক্ষক একটি, লিমনোলজিস্ট একটি, ভেটেরিনারি সার্জন বা থানা প্রাণিসম্পদ কর্মকর্তার ২৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া বিসিএস কৃষি ক্যাডারে ১৯১, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জনের ২২০টি, সহকারী ডেন্টাল সার্জনের ৫টি এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার একটি পদে লোক নিয়োগ করা হবে। বিসিএস খাদ্যে পাঁচটি গণপূর্তে ৬টি পদে জনবল নিয়োগ দেয়া হবে ৩৮তম বিসিএসের মাধ্যমে। সরকার প্রশাসনিক কর্মকান্ড গতিশীল রাখতে সব ব্যবস্থা গ্রহণ করেছে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×