১ লাখ ৩৪ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা
২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতিতে উজ্জীবিত হয়ে চলতি বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১ লাখ ৩৩ হাজার ৮৫৩ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০১৬ সালে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৩ হাজার ৫০৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানা গেছে, গত বছরে এসএমই ঋণের বড় অংশই গেছে ব্যবসা খাতে। ২০১৬ সালে বিতরণ হওয়া ঋণের মধ্যে ব্যবসা খাতে গেছে ৯০ হাজার ৫৪৮ কোটি। সারা দেশের ৫ লাখ ১৭ হাজার ২৯৯ প্রতিষ্ঠান এ ঋণ পেয়েছে। শিল্প খাতের ৬৪ হাজার ১২৫ প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৩৫ হাজার ১৬৯ কোটি টাকা ঋণ। আর সেবা খাতে দেয়া হয়েছে ১৬ হাজার ২১৯ কোটি টাকা, বিভিন্ন অঞ্চলের ৫৩ হাজার ১৫০ প্রতিষ্ঠানকে এ ঋণ দেয়া হয়। গত বছর সারা দেশের ৬ লাখ ৩৪ হাজার ৫৭৪ উদ্যোক্তা ঋণ পেয়েছেন, এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৪৮ জনই নতুন উদ্যোক্তা। এসব উদ্যোক্তা পেয়েছেন ২৩ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ। এসএমই খাত বিকাশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতার এই ধারাবাহিকতা বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক প্রণোদনা হিসেবে দেশের সামগ্রিক শিল্প বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। আর বিনিয়োগ বাড়ায় তা দেশের কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব বিস্তার করবে। সরকারের সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার অনুসঙ্গ হিসেবে এসএমই খাত বিকাশের এই সময়োপযোগী উদ্যোগ দেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রাকে করবে সুসংহত।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন