somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল হচ্ছে রাজউকের কার্যক্রম

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডিজিটালের ছোঁয়ায় কাজের গতি সঞ্চার হয়। তাই আগামী জুন মাস থেকে ভূমি ব্যবহার ছাড়পত্র, নকশা প্রদানসহ সকল প্রকার আবেদন গ্রহণ ও প্রদান অনলাইনে প্রদানের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে রাজউককে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরে এ উদ্যোগ নেয়া হয়েছে। মোট আটটি জোনের মধ্যে বর্তমানে জোন ৫ অর্থাৎ ধানমন্ডি ও লালবাগ থানা এলাকার বাসিন্দারা অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ করতে পারছেন। পাইলট প্রকল্প হিসেবে নেয়া এ প্রকল্পটি বর্তমানে চলমান রয়েছে। পাইলট প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে সৃষ্ট সমস্যা দূর করে সকল জোনে এ উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে। নতুন উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে জোন ৪ অর্থাৎ মহাখালী, গুলশান, বনানী ও পূর্বাচলের বাসিন্দারা এসব সুযোগ পাবেন। পরবর্তী সময়ে সকল জোনেই অনলাইনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আবেদনকারীরা খুব সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। নতুন এ পদ্ধতিতে অনলাইনে কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলে দালাল চক্রের দৌরাত্ম্য কমবে। তবে আবেদন থেকে শুরু করে সকল কাজ ইন্টারনেট নির্ভর হওয়ায় অনেক সাধারণ ও স্বল্প শিক্ষিত গ্রাহকরা দালালের হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে রাজউকের পাঁচ নম্বর জোনে অনলাইন সেবা চলছে। এই জোনের নাগরিকদের বাড়ি নির্মাণে বাধ্যতামূলক ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে হয়। পাঁচ নম্বর জোনের আওতাধীন কামরাঙ্গীরচর, লালবাগ, ধানমন্ডি, কলাবাগান, হাতিরপুল, ফার্মগেট, রাজাবাজার, মণিপুরীপাড়া, লালমাটিয়া, জাফরাবাদ, রায়েরবাজার, হাজারীবাগ, আজিমপুর, পলাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আসাদগেটসহ আশপাশের এলাকাসমূহ রয়েছে। চার নাম্বার জোনের অধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, পূর্বাচল নতুন শহরসহ এর আশপাশের এলাকা। নতুন নিয়মে এরপরই এসব এলাকার বাসিন্দাদের রাজউকের সকল কর্মকান্ড অনলাইনে চালু করা হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হলে নকশা অনুমোদন, বাড়ি নির্মাণ, ভূমি ছাড়পত্র গ্রহণ থেকে শুরু করে রাজউকের সকল কাজের জন্য ঘুষ লেনদেনের দীর্ঘ বছরের অভিযোগ অতিদ্রুততার সঙ্গে অর্ধেকে নেমে আসবে। এছাড়াও রাজউকের অনলাইন সেবার বিষয়ে জনসাধারণেকে সচেতন করার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। পাইলট প্রকল্পে কিছু কিছু সমষ্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমষ্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যাতে গ্রাহকরা তাদের চাহিদা মোতাবেক সেবা পেতে পারে। দক্ষ জনবল গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থাও করা হচ্ছে। সেবা মান বৃদ্ধি ও সেবা গ্রহিতার হয়রানি লাঘব করতে সরকারের সব সেক্টর এখন ডিজিটাল করা হচ্ছে। জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মুল উদ্দেশ্য।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×