somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমরাস্ত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন হল সাত দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এ প্রদর্শনীর উদ্বোধন করেছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরপরই বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রদর্শনী স্থানের ওপর দিয়ে উড়ে যায় এবং এই সময় প্যারেড স্কয়ারে প্যারাট্রোপারগণ সফলভাবে অবতরণ করে। প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভেলিয়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন হালকা ও ভারী সমরাস্ত্র প্রত্যক্ষ করেন। বর্তমান সরকারের বিগত আট বছরে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড স্টলে স্থান পেয়েছে। জাতি গঠনে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং জাতিসংঘ শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর অবদান প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শনকালে এ সময় মিগ-২৯ এবং মিগ-২১ যুদ্ধবিমানের বর্ণাঢ্য এরোবেটিক শো প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং ২৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল স্তরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী আগামী ২৮ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং সামরিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২৯ মার্চ সাধারণ জনগণসহ ঢাকা মহানগরীর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রত্যেকটি স্টল ও প্যাভেলিয়নে দর্শনার্থীদের সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র সম্পর্কে সাধারণ ধরনা দেয়ার জন্য নির্দিষ্ট সদস্য রয়েছেন যারা আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এরই মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সামরিক কর্মকাণ্ড এবং সমরাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারনা পাবেন। সফল হোক বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী।

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×