somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোলার হতে পারে বিকল্প সমাধান

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে বর্তমানে প্রতিমাসে প্রায় ৮০ হাজার পরিবারের ঘরে সোলার প্যানেল বসানোর কাজটি চলমান। যেখানে পল্লী বিদ্যুতের খুঁটি নেই সেখানে গৃহস্থ ও কিষান বাড়ির ঘরের চালায় অথবা ইটের বাড়ির ছাদে সূর্যের আলো ধরে রাখার প্যানেল স্থাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। অনেক ক্ষেত্রে আবাদী জমির ধারে প্যানেল বসিয়ে সৌর বিদ্যুতে সেচের কাজও চলছে। সব মিলিয়ে সৌর বিদ্যুতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোকে গুরুত্বের সঙ্গে নিয়ে সময়োপযোগী নানা উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছে সরকার। বর্তমান সরকারের আন্তরিকতায় বিগত সাত বছরে দেশের বিদ্যুৎ পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। ঢাকার লোডশেডিং সহনীয় পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি দেশের বহু জেলায় গ্রাম পর্যায়ে নতুন করে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বর্তমানে বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে। কিন্তু সৌর বিদ্যুতেও যে দেশ এগিয়ে চলেছে, নীরব বিপ্লব সাধিত হয়েছে সেটা জানে না দেশের বহু মানুষ। উল্লেখ্য, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য বাধ্যবাধকতা থাকায় ঢাকার গ্রাহক সোলার প্যানেল বসালেও বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর সেই সৌর প্যানেল বেশিরভাগ ক্ষেত্রেই অব্যবহৃত থাকছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির প্রাথমিক জরিপে বেরিয়ে এসেছে বাসাবাড়ির ছাদে বিদ্যুৎ সংযোগের জন্য বসানো সোলার প্যানেলের ৭০ শতাংশই অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই মারাত্মক অপচয় থেকে বেরিয়ে আসতে সরকার সোলার প্যানেলকে অফ গ্রিড থেকে অন গ্রিডে রূপান্তরের নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য গ্রাহকের আঙ্গিনায় ইনভারটার বসিয়ে সৌর প্যানেলের বিদ্যুৎ গ্রিডের বিদ্যুতের সাথে একই সঙ্গে ব্যবহার উপযোগী করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গ্রাহক সূর্যের আলো থাকা সাপেক্ষে গ্রিডের বিদ্যুতের সঙ্গে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, তবে নিজস্ব প্রয়োজন না থাকলে সৌর বিদ্যুৎ গ্রিডে গিয়ে যোগ হবে - এতে সংশ্লিষ্ট গ্রাহক উল্টো অর্থ পাবেন। অর্থাৎ ডিপিডিসির কাছে ঐ বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়ে যাবে। সৌর বিদ্যুতে প্রণোদনা প্রদান এখন সময়ের দাবি। সোলার প্যানেল বসানোর সরঞ্জাম এবং স্থাপনা ব্যয় এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এই খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্যও বিজ্ঞানীদের উৎসাহী করে তোলা চাই। দেশে সময়োপযোগী প্রযুক্তির ব্যবহারে সাশ্রয়ী মূল্যে সোলার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে সেটি হবে বড় ধরনের সাফল্য। এই কারণেই সম্ভাবনাময় এই খাতে প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে এই বিনিয়োগ থেকে স্থায়ীভাবে প্রাপ্তি ঘটে। এর ফলে ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের প্রয়োজন মিটিয়ে এই সৌর বিদ্যুৎ গণমানুষের ব্যবহারের জন্য সরবরাহ করা যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেশের মানুষের মধ্যে সৌর বিদ্যুৎ সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের এই সময়োপযোগী উদ্যোগ নিশ্চিত করবে দেশের কল্যাণ – সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা হবে অব্যাহত। সূর্যালোকেই সমাধান হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বৈশ্বিক চাহিদা – আর এতে অগ্রদূতের ভূমিকা রাখবে বাংলাদেশ, এটাই প্রত্যাশা।
 
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×