somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চালু করা হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের বৃহত্তম ফ্লাইওভারটির নির্মাণ কাজ বর্তমানে কাজ প্রায় শেষ। র্যা ম্প ও লুপ ছাড়াই এটি চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরীর নামে এই ফ্লাইওভারের নামকরণ করা হয়। চট্টগ্রাম মহানগরীর লাইফ লাইন হিসেবে পরিচিত প্রধান সড়কে মুরাদপুর-লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারটি। ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরিতে ব্যয় হয়েছে ৪৫০ কোটি টাকা এবং বাকি ২৪৬ কোটি টাকা ব্যয় দুটি র্যা ম্প ও লুপ তৈরি কাজে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারটি মুরাদপুর এন. মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে উঠে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে হয়ে লালখান বাজারে এসে নামবে। ফ্লাইওভারটি চালু হলে নগরের প্রধান সড়কে যানজট অনেক কমবে। জিইসি মোড় ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় যানজট থাকবে না। ২০১৫ সালের মার্চে মূল নির্মাণকাজ শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। দুই মাস আগেই সব কাজ শেষ হবে। চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতের আগে কাঠগড়বাজার পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার প্রধান সড়ক। এ সড়ক হয়েই যেতে হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সড়কের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হচ্ছে। চার লেনের মূল সড়কের দৈর্ঘ্য ৩ হাজার ৭৫০ মিটার। ফ্লাইওভারের জিইসি মোড়ে চারটি র্যা ম্প হবে। ওয়াসা থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো জিইসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো ইফকো কমপ্লেক্সের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে। মুরাদপুর থেকে জিইসি মোড়ের দিকের গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো বুসেন গার্ডেনের সামনে থেকে উঠতে পারবে। ষোলশহর দুই নম্বর গেটে বায়েজিদ বোস্তামী রোডের দিকে দুটি লুপ থাকবে। একটি লুপ দিয়ে গাড়ি যেতে পারবে এবং অপরটি দিয়ে গাড়ি আসতে পারবে। বন্দরনগীর যানজট নিরসনে আক্তারুজ্জামান ফ্লাইওভারের অগ্রনী ভুমিকা পালন করবে।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×