somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার বিরল সম্মাননা

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাইক্রোসফটে যুক্ত হলো বাংলা ভাষা। এটি প্রত্যাশিত ছিল। মাইক্রোসফট কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারত উপমহাদেশে বাংলাভাষীদের সুবিধার্থে অত্যাধুনিক অনুবাদক প্ল্যাটফর্ম ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ সংযুক্তির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা যুক্ত করেছে। ফলে সবার পক্ষে উইন্ডোজ, এ্যান্ড্রয়েড, কিন্ডল ও আইওএস ডিভাইসে মাইক্রোসফট ট্রান্সলেটর এ্যাপ ব্যবহার করা সম্ভব হবে। মোবাইল এ্যাপ কিংবা ওয়েবে গিয়ে মাইক্রোসফট ট্রান্সলেটর লাইভ ফিচারের মাধ্যমে ৯টি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এর আগে অনুরূপ পদক্ষেপ নেয় গুগল। বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বিগত কয়েক বছর যাবৎ বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির মতো বর্তমানে স্বাধীনতা দিবসেও গুগল বাংলা ভাষার প্রতি বিশেষ সম্মান জানাচ্ছে। এটি আমাদের জন্য একদিকে যেমন সুসংবাদ, অন্যদিকে তেমনি ভাষার প্রতি দায়বদ্ধতা ও দেশের প্রতি ভালবাসা প্রকাশের পাশাপাশি কর্তব্য পালনের বিষয়টিও সামনে নিয়ে আসে। অনলাইনে বাংলা চর্চার ক্ষেত্রটি আজ বিশ্বব্যাপী ব্যাপকতা পেয়েছে। আমরা দেখেছি আমাদের স্বাধীনতা দিবসে লাল-সবুজে সেজেছিল ইন্টারনেটে তথ্য সার্চ দেয়ার ইঞ্জিনটি। নিজস্ব লোগোকে সাজিয়েছিল বাংলাদেশের পতাকার আবহে। ২০১৩ সালে প্রথম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ডুডল প্রকাশ করেছিল গুগল। গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ করার উদ্যোগটিও ছিল প্রশংসনীয়। সারাদেশের ৮০টিরও বেশি স্থান এবং দেশের বাইরে অনেকগুলো স্থান থেকে একযোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর ভেতর দিয়ে সমাজের তরুণ অংশের ভেতর বাংলা ভাষার প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ আরও বাড়বে। বাংলাদেশ সফরে আসা গুগল যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা পর্যবেক্ষণে বলেছিলেন যে, পৃথিবীর অন্যতম বড় ও সমৃদ্ধ ভাষা বাংলার প্রতি এখানকার মানুষের রয়েছে বিরল আবেগ। কিন্তু দুঃখজনক হলো, ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার এখনও অতটা সমৃদ্ধ নয়। এ নিয়ে আমাদেরই কাজ করতে হবে। গুগল অনুবাদে তথ্য যোগ করে তা অনেকটাই করা সম্ভব। নতুন নতুন শব্দ যোগ করলে তা আরও শক্তিশালী ও অর্থবহ হবে। ইংরেজী থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজী দুই ভাষাতেই অনুবাদ করে তা প্রয়োজন অনুসারে কাজে লাগানো যায়। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে বিশ্বে বাংলা ভাষার প্রসার ঘটবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাইক্রোসফটের নতুন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×