somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে সফল আইন-শৃঙ্খলা বাহিনী

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার নতুন বছর বরণ অনুষ্ঠানে দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই সারা দেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা। শুধু রাজধানী ঢাকায় নয়, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বরিশাল সিলেট মহানগরীসহ দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ। প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হায়েছে। রাজধানীর রমনাসহ বিভিন্ন অনুষ্ঠানস্থল ছাড়াও পার্ক লেক ও হাতির ঝিলে ছিল প্রচুর মানুষের ভিড়।এবার সারা দেশের মানুষ বাংলা নববর্ষ উদযাপনে প্রাণের উৎসবে দিনব্যাপী মাতোয়ারা ছিল সবাই ।পুরনো দিনের সব গ্লানি ভুলে শিকড়ের উৎসবকে আনন্দের সাথে বরণ করা হয়েছে। বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন করতে দিনব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যা ব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। পুলিশ, র্যা ব, গোয়েন্দাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় দেশের প্রত্যেকটি জায়গায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ।আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্ক অবস্থানের কারণে ক্রিমিন্যালরা এবারের বর্ষ বরণে কোনো ধরনের অঘটন ঘটাতে পারেনি। ২০০৪ সালে বর্ষবরণ অনুষ্ঠানে রমনার বটমূলে বোমা হামলা করা হয় এরপর থেকে এতো আনন্দ উৎসবের সাথে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়নি । যদিও এবারের বর্ষবরণ অনুষ্ঠান পালন করা অনেকটা চেলেঞ্জিং ছিল তবে সেটা সফল ভাবে শেষ করতে সক্ষম হয়েছে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণও আইন-শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সহযোগিতা করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কঠোর মনোভাব নিয়ে জনসাধারণের নিরাপত্তায় ডিউটি পালন করেছে, আবার বন্ধুসুলভ আচরণের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে তারা দিয়েছে বিভিন্ন সেবা।গত শুক্রবার সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। দিনভর রমনা পার্কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে পহেলা বৈশাখের অনুষ্ঠান। যেসব জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল ব্যাপক তৎপর।পহেলা বৈশাখের আরেকটি বিশেষ ইভেন্ট ছিল মঙ্গল শোভাযাত্রা। আইন-শৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। র্যা ব পুলিশ গোয়েন্দা সংস্থা নিয়ে কয়েক স্তরে সাজানো ছিল মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা ।পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন অনুষ্ঠানস্থলে আসা দর্শনার্থীরা।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×