somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমে যাচ্ছে হার্টের রিং এর দাম

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওষুধ প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্ট বিক্রি হচ্ছে আমদানি মূল্যের চেয়েও কয়েকগুণ বেশি দামে। চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার বাংলাদেশে সব ধরণের মেডিক্যাল ডিভাইস শুল্কমুক্ত করে দিয়েছেন। কিন্তু দেশের বেসরকারি হাসপাতাল গুলো রোগীর হার্টে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হলে তার থেকে তিনটি রিং এর দাম রেখে দিচ্ছে প্রায় ৬ লাখ ২২ হাজার টাকার মত। অথচ এই সময়ে তার আমদানি মুল্য হল ৯৩ হাজার টাকা। দেশের ক্যাথল্যাবগুলোতে বহুল ব্যবহৃত একটি DES স্টেন্ট হলো বোস্টন সাইন্টিফিক কোম্পানির একটি করোনারি স্টেন্ট হলো ‘প্রোমাস এলিমেন্ট’। যার আনুমানিক আমদানি মুল্য ২৩ হাজার টাকা, অথচ এটি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বিক্রি হয় ১ লাখ ৩০ হাজার টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিক্রি হয় ১ লাখ ১০ হাজার টাকা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিক্রি হয় ১ লাখ ২০ হাজার টাকা, ল্যাবএইড হাসপাতালে বিক্রি হয় ১ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে, রেজুলেট ইন্টেগ্রিটি রিং আমদানিমূল্য আনুমানিক ৪৭ হাজার টাকা হলেও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এর দাম ১ লাখ ৪০ হাজার টাকা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ১ লাখ ৫০ হাজার এবং ল্যাবএইডে এর মূল্য ২ লাখ টাকা। করোনারি স্টেন্টের দাম আমদানি মূল্যের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। অথচ ভারত সরকারের পক্ষ থেকে স্টেন্টের মূল্য নির্ধারণের পর সেখানে বোস্টন কোম্পানির সিনার্জি স্টেন্টের দাম হয় ৩৬ হাজার ৪০৮ টাকা। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এতোদিন নিয়ন্ত্রণহীনতার অভাবে লাগামহীন ব্যবসা করেছে, যার নিরসন করছে সরকার। সাধারণ মানুষ এতোদিন প্রতারিত হয়েছেন। জনস্বার্থ বিবেচনা করে স্টেন্টের মূল্য ও মানের মধ্যে সমন্বয় আনতে পদক্ষেপ নিচ্ছেন সরকার। মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই ওষুধ প্রশাসন স্টেন্টের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দেশে ২১টি প্রতিষ্ঠান ৪৭ ধরণের ১৮ হাজারের মতো স্টেন্ট আমদানি করা হচ্ছে বছরে। কিন্তু এসব মেডিক্যাল ডিভাইসের ওপর কোনও নিয়ন্ত্রণ না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের আমদানিমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম নিতো রোগীর থেকে। এখন থেকে তা আর সম্ভব হবে না। গণমাধ্যমসহ অন্যান্য সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রশ্ন ওঠার পর টনক নড়েছে ওষুধ প্রশাসনেরও। সরকারের সিদ্ধান্তে তারাও উদ্যোগ নিচ্ছে করোনারি স্টেন্টের দাম নির্ধারণের। ইতোমধ্যেই মূল্য নির্ধারণে গঠিত হয়েছে কমিটি, তবে কেবলমাত্র মূল্য নির্ধারণ করে সীমাবদ্ধ থাকলেই হবে না, সেখানে নিয়মিত মনিটরিং রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৮ এপ্রিল হার্টের রোগীদের জন্য প্রয়োজনীয় স্টেন্ট বা রিং এর মূল্য নির্ধারণে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে জাতীয় ওষুধ প্রশাসন অধিদফতর। সেখানে অধিদফতর ২৮ রকমের করোনারি স্টেন্টের এমআরপি (ম্যাক্সিমাম রিটেইল প্রাইজ) নির্ধারণ করে দেয়। এই দাম অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীদের কাছে রিং বিক্রি করতে হাসপাতাল বাধ্য থাকবে। এতে করে বর্তমান মূল্যের চেয়ে দাম অনেক কমে যাবে, রোগীরা উপকৃত হবে।

 

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×